Kalki 2898AD Leaked Scenes: টানটান উত্তেজনা, বেবি বাম্প নিয়ে বেরিয়ে এলেন দীপিকা! কল্কির একাধিক অংশ ফাঁস
Kalki 2898AD Leaked Scenes: প্রথম শো'য়েই এবার সুপারহিট প্রভাস-দীপিকা অভিনীত Kalki 2898 AD। চরম সিনেমা বিশ্লেষকরাও এই সিনেমালে পাঁচে পাঁচ দিচ্ছেন। একেবারে 'মাস্টারপিস' বলে উল্লেখ করছেন। অন্যদিকে দেশের সিনেমা হলগুলিতে একেবারে সকাল থেকে উচ্ছ্বাস দর্শকদের।
দূর-দূরান্ত থেকে বহু দর্শক ছুটে এসেছেন শুধু এক ঝলক প্রভাসকে দেখবেন বলে। ফুল-মালা দিয়ে সাজিয়ে তোলা হয়েছে হল এবং প্রভাসের ছবিকে। কিন্তু ছবি রিলিজের সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ফাঁস সিনেমার (Kalki 2898AD Leaked Scenes) একাধিক অংশ। প্রভাসের একাধিক লুকের ভিডিও রমরমিয়ে চলছে বিভিন্ন প্লাটফর্মে।

একাধিক সিনেমা বড় পর্দায় রিলিজ হলেও, একাধিক অংশ সোশ্যাল মিডিয়ায় চলে আসে। কখনও সম্পূর্ণ সিনেমাও ফাঁস হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। যা কার্যত এখন ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। বাদ পড়ল না বছরের বিগ বাজেটের সিনেমা Kalki 2898 AD। একাধিক গুরুত্বপূর্ণ অংশ সোশ্যাল মিডিয়ায় চলে এল সিনেমা রিলিজের সঙ্গে সঙ্গেই। যা যথেষ্ট চিন্তার বলছেন সিনে পর্যবেক্ষকরা।
যে অংশের দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়েছে সেখানে দেখা যাচ্ছে অভিনেতা প্রভাসকে হাত দিয়ে ভারী কিছুকে আটকে রাখতে। পিছন থেকে দেখে দেখা যাচ্ছে ভারী ওই বস্তুটির ওপর একটি মূর্তি রয়েছে। একেবারে টানটান উত্তেজনার একটা মুহূর্ত। সঙ্গে আলোর খেলা এবং মিউজিক। অবাক চোখে প্রভাসের দিকে তাকিয়ে অন্যান্য অভিনেতা থেকে শুরু করে হলে উপস্থিত দর্শক। কিছুক্ষণের মধ্যে দীপিকা পাডুকোনকে বেরিয়ে আসতে দেখা যাচ্ছে সেই ভারী বস্তুটি থেকে।
আর এরপরেই ফের একবার শোনা যাচ্ছে দর্শকদের উচ্ছাস। তবে গুরুত্বপূর্ণ একটা বিষয় সিনেমার ওই অংশে দীপিকাকে স্পষ্ট বেবি বাম্পে দেখা যাচ্ছে। এছাড়াও আরও কিছু সিনেমার দৃশ্য ফাঁস হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
Wow amazing Movie 🔥🔥
— Shiva's🐉🔱🚩 (@tarak9999SM) June 27, 2024
Blockbuster #prabhas Ann 💥💥❤️🔥❤️🔥
#Kalki2898AD #Kalki pic.twitter.com/8ptWOnx6Dt
বলে রাখা প্রয়োজন, আজ বৃহস্পতিবার ২৭ জুন দেশজুড়ে একাধিক ভাষায় মুক্তি পেয়েছে বছরের বিগ বাজেটের ছবিটি। হিন্দি, তামিল, তেলুগু এই ভাষা গুলিতে একসঙ্গে মুক্তি হয়েছে। এই ছবি ঘিরে উৎসাহের পারদ চড়ছে ক্রমশ। মনে করা হচ্ছে RRR এবং বাহুবলিকে জোর টক্কর দেবে 'Kalki 2898 AD'।
পৌরানিক গল্পের সঙ্গে মিশিয়ে হাইটেক ফিকশন হিসেবে যেভাবে তৈরি করা হয়েছে তা একেবারে অবাক করার মতো।উল্লেখ্য, অশ্বথামার চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন। এছাড়াও বাংলার অন্যতম বিখ্যাত অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়কেও একটা গুরুত্নপূর্ণে দেখা যাবে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications