গুগল-এ Thanos লিখে দেখুন খালি একবার! তাজ্জব হয়ে যাবেন এই কাণ্ডে
অপেক্ষার অবসান! বহু প্রতিক্ষা, টিকিটের লাইনে দাঁড়ানোর পর আজ থেকে স্ক্রিন মাতাতে এসে গিয়েছে 'অ্যাভেঞ্জার্স এন্ডগেম'।
অপেক্ষার অবসান! বহু প্রতিক্ষা, টিকিটের লাইনে দাঁড়ানোর পর আজ থেকে স্ক্রিন মাতাতে এসে গিয়েছে 'অ্যাভেঞ্জার্স এন্ডগেম'। মার্ভেলের দুনিয়াকে এক স্ক্রিনের মধ্যে ধরে রেখে অসামান্য এক ছবি উপহার দিয়েছেন ছবির পরিচালকদ্বয়।

'এন্ডগেম' জ্বরে যখন গোটা বিশ্ব কাঁপছে,তখন জ্বর আরও বাড়িয়ে তুলতে পিছপা হলনা গুগলও। গুগল-এর পেজ-এ গিয়ে শুধু লিখতে হচ্ছে Thanos। তারপর আসবে 'অ্যাভেঞ্জার্স' এর খলনায়কের সেই বিখ্যাত হাতের একটি ছবি। হাতে ক্লিক করলেই ওই মারণ হাত তুড়ি মারছে গুগলের পেজ-এ। আর তারপরই ধীরে ধীরে গুগলের পেজ থেকে উধাও হয়ে যাচ্ছে সমস্ত কিছু।

'এন্ডগেম'-কে উদযাপন করে এমন অভিনব প্রচারে এবার শামিল গুগলও। গোটা বিশ্বজুড়ে এদিন এই যুগান্তকারী ফিল্ম ঘিরে গুগলের এই অভিনব প্রচারে মুগ্ধ মার্ভেল কমিকসপ্রেমীরা।












Click it and Unblock the Notifications