এই মন্তব্য করে কি শাহরুখকে টক্কর দিতে চাইলেন নওয়াজ
কিছুদিন আগেই নওয়াজউদ্দিন সিদ্দিকি নিজের পারিশ্রমিক নিয়ে এক বিতর্কিত মন্তব্য করে চলে এলেন লাইমলাইটে।
বলিউডে নিত্যদিনই কিছু না কিছু কানাঘুষো রটে। তবে যা রটে তার কিছু তো বটে! যেমন কিছুদিন আগেই নওয়াজউদ্দিন সিদ্দিকি নিজের পারিশ্রমিক নিয়ে এক বিতর্কিত মন্তব্য করে চলে এলেন লাইমলাইটে।
'আপ কী আদালত' নামের এক অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। মূলত, নিজের ছবি ' বাবু মশাই বন্দুকবাজ'-এর প্রমোশনে সেখানে যান তিনি। অনুষ্ঠানে নানান প্রশ্নের সম্মুখীন হন নওয়াজ। এমনই একটি প্রশ্নের জবাবে নওয়াজ বলেন, 'অভিনয়ের বিচারে বলিউডে আমি সবচেয়ে বেশি পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতা আমিই। এজন্য আমাকে কিছু চাইতে হয় না, পরিচালকরাই দিয়ে দেন প্রাপ্য।'

প্রশ্ন উঠছে , এভাবে মন্তব্য করার নেপথ্যে কী কোনও রকমের কটাক্ষ ছিল নওয়াজের কথায়। তার কারণ কিছুদিন আগেই তিনি একটি ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপনে ত্বকের বর্ণকে মূল উপজীব্য করা নিয়ে সোচ্চার হয়েছিলেন। এই ক্রিমের বিজ্ঞাপনে শাহরুখকে দেখা যায়। বলিউডে অনেকেই মনে করেছিলেন যে শাহরুখ হয়তো এই বিষয়টি নিয়ে কিছু বলবেন। তবে পরে দেখা যায়, তা হয়নি । তাই অনেকেই মনে করছেন পারিশ্রমিকের প্রশ্নের জবাবে, কিং খান শাহরুখকেই হতো পরোক্ষে কটাক্ষ করে বসলেন বলিউডের এই তুখোর অভিনেতা।












Click it and Unblock the Notifications