'আমায় সমর্থন করবেন না ,কোনও পক্ষ নেবেন না', কঙ্গনা ইস্যুতে কেন একথা বললেন হৃতিক
হৃতিক জানান, এটা খুবই দুঃখজনক ঘটনা, কোনও প্রতিযোগিতা নয়।
কঙ্গনা ইস্যুতে এখনই ছেড়ে কথা বলতে রাজি নন বলিউড তারকা হৃতিক রোশন। অন্তত তাঁর সাম্প্রতিকতম সোশ্য়াল মিডিয়া পোস্ট-এ তাঁর এমনই মনোভাব স্পষ্ট হচ্ছে। এবার জনতার উদ্দেশে কঙ্গনা ইস্যুতে বিবৃতি দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন হৃতিক।

ক্রমাগত কঙ্গনা ইস্যুতে একের পর এক জবাব ও তার পাল্টা জবাবে সরগরম বলিউড। এরই মধ্যে প্রায় ২ বছর পর এনিয়ে মুখ খুলেই হৃতিক , কঙ্গনার সমস্ত অভিযোগকে যুক্তি দিয়ে নস্যাৎ করে দেন। হৃতিক গোটা বিষয়টিকে অত্যন্ত পরিণত মনস্কতার সঙ্গে নিয়ন্ত্রণ করছেন তাঁর দিকে থেকে। এদিন নিজের পোস্ট-এ হৃতিক জানান, 'এটা খুবই দুঃখজনক ঘটনা, কোনও প্রতিযোগিতা নয়। এটাকে দেখানো হচ্ছে পুরুষ মহিলা দ্বন্দ্ব হিসাবে, আভ্যন্তরীণ বনাম বহিরাগত দ্বন্দ্ব হিসাবে, সুযোগ যে পেয়েছে আর যে পায়নি তাঁদের দ্বন্দ্ব হিসাবে দেখানো হচ্ছে, এটা বন্ধ হোক। আমাকে সমর্থনের করবেন না দয়া করে। কারোর পক্ষ নেবেন না। '
উল্লেখ্য, গোটা বিষয়ে বলিউডের নানা তারকা মন্তব্য় করেছেন। এমন কি কিছুদিন ধরে টুইটারে ক্রমাগত বিভিন্ন তারকা এই বিতর্কে মুখ খুলে হৃতিকের সমর্থনে এগিয়ে আসেন। টুইঙ্কিল খান্না থেকে দিয়া মির্জা, সোনাম কাপুর, করণ জোহার, য়ামি গৌতম সহ অনেকেই কঙ্গনার সমর্থনে এগিয়ে আসেন। সূত্রের খবর, হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজানও তাঁর সন্তান রেহান ও হৃদান এই বিতর্ক নিয়ে বিব্রত হচ্ছে বলে আরও বেশি করে এই নিয়ে সরব হয়েছেন হৃতিক।












Click it and Unblock the Notifications