হৃতিককে খুন করতে চান টাইগার! টানটান অ্যাকশনে 'ওয়ার'এর ভিডিও
এক ছাপোষা শিক্ষক তথা গণিতবিদের ভূমিকায় ২০১৯ এর বক্স অফিস মাত করে দেন হৃতিক। আনন্দ কুমারের বায়োপিক 'সুপার থার্টি' এই বছরের অন্যতম হিট ফিল্ম।
এক ছাপোষা শিক্ষক তথা গণিতবিদের ভূমিকায় ২০১৯ এর বক্স অফিস মাত করে দেন হৃতিক। আনন্দ কুমারের বায়োপিক 'সুপার থার্টি' এই বছরের অন্যতম হিট ফিল্ম। এবার টানটান অ্য়াকশন নিয়ে হৃতিক-টাইগার জুটি আসছে 'ওয়ার' ছবিতে। একনজরে দেখে নেওয়া যাক ছবির ট্রেলার।

কবীর বনাম খালিদ লড়াই
'ওয়ার' ফিল্মের স্ক্রিনে ও অফস্ক্রিনে দুই দিকেই যেন গুরু শিষ্যের লড়াই। টাইগার স্রফ আগেই বলেছেন, তাঁর কাছে হৃতিক 'গুরুর সমান'। আর হৃতিকের কাছে পরম স্নেহধন্য টাইগার। আর অফস্ক্রিনের এই যুগলবন্দিই ধরা দিয়েছে স্ক্রিনে। ছবিতে হৃতিক রয়েছেন কবীরের ভূমিকায়, আর টাইগার খালিদের ভূমিকায়।
ট্রেলার
ছবির ট্রেলারের শুরুতেই দেখা গিয়েছে ভারতীয় সেনার ওপর হামলা চালাচ্ছে কবীর। আর তাঁকে কোনও মতেই রোখা সম্ভব হচ্ছে না। এমন এক পরিস্থিতিতে ভারতীয় প্রশাসন আসরে নামিয়ে দেয় খালিদকে। শুরু হয় লড়াই।

কবে মুক্তি পাচ্ছে ফিল্ম?
আগামী ২ অক্টোবর মুক্তি পাচ্ছে আদিত্য চোপড়া প্রযোজিত, সিদ্ধার্থ আনন্দ পরিচালিত 'ওয়ার'। ছবির পরিচালক সিদ্ধার্থ আগেই জানিয়েছেন, ছবিতে কিছু অনবদ্য স্টান্ট ও অ্যাকশন রয়েছে। যা করতে গিয়ে বহুবার বহু ঝুঁকি নিয়েছেন হৃতিক ও টাইগার।












Click it and Unblock the Notifications