এবার কি তবে হৃতিকের হলিউড যাওয়ার পালা?

এবার কি তবে হৃতিকের হলিউড যাওয়ার পালা?
মুম্বই, ৫ জুন : শরীরি গঠন, স্টাইলে অনায়াসেই হলিউডের তাবড় তাবড় অভিনেতাদের টক্কর দিতে পারেন বলিউডের 'সুপার হিরো' হৃতিক রোশন। 'ধুম ২' হোক বা 'কৃষ ৩', হৃতিকের চমকে হতবাক হয়েছে বলিউড। এবার হয়তো নিজের প্রতিভা আন্তর্জাতিক স্তরে বিকশিত করার সুযোগ পেতে চলেছেন ডুগ্গু। সম্প্রতি খবরে প্রকাশিত হলিউডের জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক রব কোহেনর সঙ্গে রোশন পরিবারের নৈশভোজের খবরই এই জল্পনাকে উস্কে দিয়েছে।

প্লাস মুম্বই হোটেলে কোহেনের সঙ্গে দেখা করেন হৃতিক। সঙ্গে ছিলেন বাবা রাকেশ রোশন ও মা পিঙ্কি। ওই হোটেল থেকে নৈশভোজ সেরে বেরনোর সময় সংবাদমাধ্যমের ক্যামেরায় কোহেনের সঙ্গে সপরিবারে ধরা পড়েন হৃতিক। কোহেন মূলত অ্যাকশন ছবির জন্যই পরিচিত। 'ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস' ছবির পরিচালক কোহেনই।

হলিউডের জনপ্রিয় পরিচালক রব কোহেনর সঙ্গে রোশন পরিবারের নৈশভোজের খবরে জল্পনা

সূত্রের খবর যদি ঠিক হয়, তাহলে খুব শীঘ্রই কোহেনের ছবিতে দেখা যেতে পারে হৃতিককে। শুধু তাই নয় চমকপ্রদ বেশ কিছু 'স্টান্ট' করতেও দেখা যেতে পারে তাঁকে। সূত্রের তরফে খবর, এই প্রথমবার নয়, এর আগেও দীর্ঘদিন ধরেই রোশন পরিবারের সঙ্গে যোগাযোগ রেখে চলছেন কোহেন।

সুদর্শন হৃতিককে নিয়ে ভক্তদের মধ্যে মাতামাতি কম নেই। এমনকী 'টোয়ালাইট' ছবিখ্যাত ক্রিস্টিন স্টুয়ার্ট একবার বলেই ফেলেছিলেন, তাঁর যদি ছেলে হতো তাহলে যেন তিনি চাইতেন ছেলে রূপ যেন হৃতিকের মতো পায়, কিন্তু চোখটা যেন হয় ররার্ট পাটিসনের মতো।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+