হলিউড মুভির প্রস্তাব প্রত্যাখান করেছিলেন যে বলি তারকারা
হলিউড মুভির প্রস্তাব প্রত্যাখান করেছিলেন বলি তারকারা
হলিউড দুনিয়ার ড্রিম ইন্ডাস্ট্রি। প্রত্য়েক অভিনেতা বা অভিনেত্রীর স্বপ্ন থাকে হলিউডে তাদের স্বপ্ন পূরণ করার। সেখানকার কলাকুশলীদের সাথে স্ক্রীন শেয়ার করার। বলিউড তারকারা হলিউডে কাজ করার জন্য লড়াই করে যাতে তাদের একটি বিশ্বব্যাপী ভাবমূর্তি তৈরি হয়। একসময় ঐশ্বর্য রাই বচ্চন, ইরফান খান এবং অনিল কাপুরের মতো তারকারা হলিউডে কাজ করে খবরের শিরোনামে এসেছেন, তখন অনেকেই আছেন যারা হলিউড প্রোজেক্টকে নাকচ করেছেন। বি-টাউনে এমন অভিনেতা রয়েছেন যারা হলিউডকে সোজাসুজি প্রত্যাখ্যান করেছেন।

দীপিকা পাড়ুকোন
হলিউডে "ট্রিপল এক্স" মুভিতে অভিনয় করেছিলেন দীপিকা পাড়ুকোন। এরপর ফারাহ খানের হ্য়াপি নিউ ইয়ার শুটিংয়ে ব্যস্ত থাকার সময় দীপিকা পাড়ুকোন ফিউরিয়াস 7-এর প্রোজেক্ট প্রত্যাখ্যান করেন। মুভির ডেট সংক্রান্ত সমস্যার কারণে তিনি হলিউড মুভিটি প্রত্যাখান করেন, বলেএ খবর।

শাহরুখ খান
শাহরুখ খান স্লামডগ মিলিয়নিয়ার সিনেমাটি প্রত্যাখান করেছিলেন। খবর অনুযায়ী, কিং খানকে এই সিনেমায় অনিল কাপুরের চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিং খান ভেবে ছিলেন গল্পের চরিত্রটি তার জন্য উপযুক্ত নয় তাই তিনি সিনেমাটি প্রত্যাখ্যান করেছিলেন। সেই চরিত্রটি অবশেষে অনিল কাপুরের কাছে যায়, তার জন্য হলিউডের দ্বার খুলে যায়।

ঐশ্বর্য রাই বচ্চন
হলিউডে সবচেয়ে সুপরিচিত ভারতীয় মুখ, ঐশ্বর্য রাই বচ্চনকে হার্টথ্রব ব্র্যাড পিটের বিপরীতে একটি ভূমিকার প্রস্তাব দেওয়া হয়েছিল। উলফগ্যাং পিটারসেন অস্কার মনোনীত অ্যাকশন মুভি ট্রয়-এ ঐশ্বর্যকে 'ব্রিসিস'-এর ভূমিকায় অভিনয় করার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তিনি সেই প্রস্তাবটি প্রত্যাখান করেন।

গোবিন্দা
অভিনেতা গোবিন্দা রয়েছেন এই তালিকায়। তিনিও হলিউডকে এক কথায় না করেছিলেন। একটি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে, তিনি জানান হলিউডের অবতার মুভিটির প্রস্তাব প্রত্যাখান করেন অভিনেতা।

নাসিরুদ্দিন শাহ
জানলে হয়ত অবাক হবেন বিখ্যাত অভিনেতা নাসিরুদ্দিন শাহ হ্যারি পটার ফ্র্যাঞ্চাইজিতে বিশ্ব বিখ্যাত আলবাস ডাম্বলডোরের ভূমিকা প্রত্যাখান করেছিলেন।
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications