হৃত্বিক, টাইগার যুগলবন্দির অ্যাকশন কোরিওগ্রাফে হলিউডের কোরিওগ্রাফার
ওয়ার। এই প্রথম দুই জেনারেশনের অ্যাকশন হিরোকে একসঙ্গে দেখার সুযোগ করে দিচ্ছে এই ছবি। একসঙ্গে দেখা যাবে টাইগার স্রফ এবং হৃত্বিক রোশনকে।
ওয়ার। এই প্রথম দুই জেনারেশনের অ্যাকশন হিরোকে একসঙ্গে দেখার সুযোগ করে দিচ্ছে এই ছবি। একসঙ্গে দেখা যাবে টাইগার স্রফ এবং হৃত্বিক রোশনকে। সেই ছবি যে বড় মাপের হবে তাতে কোনও সন্দেহ নেই। প্রথম ট্রেলারেই মন কেড়েছে দর্শকদের।

এবছরের সবচেয়ে বড় অ্যাকশন ছবি হতে চলেছে এটি। যশ রাজ প্রযোজনা সংস্থাও তাই ছবির অ্যাকশন নিয়ে কোনও কার্পণ্য করেননি। হলিউড থেকে উড়িয়ে নিয়ে এসেছিলেন তিন তিন জন অ্যাকশন কোরিওগ্রাফার। পল জেনিংস, ফ্রেঞ্জ স্পিলাস এবং সি ইয়ং ওহ। এরা একাধিক হলিউড ছবিতে অ্যাকশন কোরিওগ্রাফ করেছেন।
জেনিংস দ্য ডার্ক নাইট, গেম অব থ্রোনস, স্যান অ্যান্ড্রেস, জ্যাক রিচারের মতো জনপ্রিয় হলিউডি ছবিকে অ্যাকশন কোরিওগ্রাফ করেছেন। অন্যদিকে দক্ষিণ কোরিয় অ্যাকশন মাস্টার সি ইয়ং ওহ অ্যাভেঞ্জার্স-এজ অব আলট্রোনের মতো ছবিতে কাজ করেছেন। আর ফ্রেঞ্জ স্পিলাস সেফ হাউস, ডেথ রেসের মতো হলিউড ছবিতে অ্যাকশন কোরিওগ্রাফারের কাজ করেছেন।
এই তিন কোরিওগ্রাফার একসঙ্গে হৃত্বিক ও টাইকারের অ্যাকশ কোরিওগ্রাফ করেছেন। কাজেই আলাদা করে আর বলার অপেক্ষা রাখে না ছবির অ্যাকশন কী হতে চলেছে। ২ অক্টোবর মুক্তি পাবে ছবিটি। একই সঙ্গে হিন্দি, তামিল ও তেলুগুতেও মুক্তি পাবে।












Click it and Unblock the Notifications