ভাঙা মন থেকে ক্যান্টিনের ম্যাগি!‌ কলেজ জীবনের স্মৃতি ফেরাবে ‘‌হস্টেল ডেজ’‌, প্রকাশ্যে নতুন গান

‌হইচই ওটিটি প্ল্যাটফর্ম সর্বদাই দর্শকদের জন্য নিত্য নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করে থাকেন। আর তাদের একগুচ্ছ সিরিজের মাঝে অন্যতম '‌হস্টেল ডেজ'‌। পরিচালক সাত্যকি কুণ্ডু ও শৌভিক মণ্ডল কলেজ জীবনের পুরনো স্মৃতিকে ফের উস্কে দিতে ওটিটিতে নিয়ে আসছে '‌হস্টেল ডেজ'‌। ইতিমধ্যেই এই সিরিজের টিজার বেশ ভালোরকমের সাড়া ফেলেছে। সম্প্রতি এই সিরিজেক নতুন এক গান মুক্তি পেল।

কলেজ জীবনের স্মৃতি ফেরাবে ‘‌হস্টেল ডেজ’‌

দক্ষিণ কলকাতার এক অভিজাত রেস্তোরাঁয় এই গান প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই সিরিজের অন্যতম প্রধান অভিনেতা অনিন্দ্য সেনগুপ্ত, রোহন ভট্টাচার্য, অর্পণ ঘোষাল। এছাড়াও এসেছিলেন এই সিরিজের দুই পরিচালক সহ অন্যান্য কলাকুশলীরা। বয়েজ হস্টেলের নানান কাণ্ডকারখানা থেকে ক্যান্টিনের ম্যাগি, কাউন্টার করে সিগারেট খাওয়া, ভাঁড়ে চা খাওয়া এই সবকিছুই দর্শকদের তাঁদের কলেজ জীবনের স্মৃতিতে নিয়ে যাবে। হস্টেল জীবন নিয়ে এর আগে বড় পর্দায় ছবি হয়েছে। দীনেন গুপ্তর 'বসন্ত বিলাপ' তার উদাহরণ। ওয়েব প্ল্যাটফর্মে এখনও বিষয়টি নতুন। এ বার তারই ঝলক উঠে আসবে অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্টের আগামী সিরিজে।

পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের হাত ধরে এক্স=‌প্রেম সিনেমায় দর্শকরা অনিন্দ্য সেনগুপ্তর অভিনয় দেখেছেন এবার হস্টেল ডেজ-এ তাঁর আরও এক অন্য দিক উঠে আসবে। অন্যদিকে টেলিভিশনের অতি পরিচিত মুখ রোহন ভট্টাচার্যের এটি ডেবিউ সিরিজ। তাই স্বাভাবিকভাবে রোহন খুবই উত্তেজিত। এছাড়াও এই সিরিজে দেখা মিলবে অভিনেতা কাঞ্চন মল্লিকেরও। এদিন হস্টেল ডেজ-এর নতুন গান '‌কুড়মুড় কুড়মুড় ধুম ধারাকা'‌ গানটি প্রকাশ হয়। এদিন গান প্রকাশ ইভেন্টের সঞ্চালনার দায়িত্বে ছিলেন মন্টু পাইলট ওরফে সৌরভ দাস। মগরাহাটের এক বয়েজ হস্টেলে ও কলকাতায় গোটা সিরিজের শুটিং হয়েছে। এই সিরিজের কাহিনি এবং চিত্রনাট্যকার অর্ণব রায়-সম্রাট দাস। এঁরাই সিরিজের গানও লিখেছেন। আগামী ২৫ নভেম্বর থেকে এই সিরিজটি হইচইতে স্ট্রিমিং হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+