'রণবীর তুমি 'জেন্টিলম্যান''! দীপিকার স্বামীর প্রশংসায় হঠাৎ কেন পঞ্চমুখ হিনা

রণবীর সিং য়ের এনার্জি ও ফ্যাশন সেন্স নিয়ে প্রায়ই বলিউডে আলোচনা হয়ে থাকে। তাঁর বিয়ের পরবর্তী পর্যায়েও দীপিকার প্রতি রণবীরের প্রেম ও খেয়াল নিয়েও বহুবার প্রশংসা পেয়েছেন 'সিম্বা'স্টার।

রণবীর সিং য়ের এনার্জি ও ফ্যাশন সেন্স নিয়ে প্রায়ই বলিউডে আলোচনা হয়ে থাকে। তাঁর বিয়ের পরবর্তী পর্যায়েও দীপিকার প্রতি রণবীরের প্রেম ও খেয়াল নিয়েও বহুবার প্রশংসা পেয়েছেন 'সিম্বা'স্টার। এবার অভিনেত্রী হিনা খানের তরফে উঠে আসে প্রশংসা। আর প্রশংসার শুরুতেই রণবীরকে 'জেন্টিলম্যান' বলে ব্যাখ্যা করেন হিনা।

রণবীর তুমি ভদ্রলোক! দীপিকার স্বামীর প্রশংসায় হঠাৎ কেন পঞ্চমুখ হিনা

এক পুরস্কার বিতরণী সভায় , টেলিভিশনে অভিনয়ের জন্য পুরস্কার জেতেন 'ইয়ে রিশতা ক্যায়া কেহলাতা হ্যায় ' স্টার হিনা খান। লম্বা গাউন পরিহিতা হিনা পুরস্কার নিয়ে ফেরার সময় সিঁড়ি বেয়ে নিচে নামতে গিয়ে সমস্যার সম্মুখীন হন। আর সেজন্য় স্টেজে উপস্থিত রণবীর সিং এগিয়ে এসে হিনাকে হাত ধরে নামতে সাহায্য করেন। আর রণবীরের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে একটি টুইট বার্তায় তাঁর ভূয়সী প্রশংসা করেন হিনা।


হিনার টুইটের পর, সোশ্যাল মিডিয়া জুড়েও বেশ চর্চিত ও প্রশংসিত হতে থাকেন দীপিকার স্বামী রণবীর । উল্লেখ্য, বিয়ের পর রণবীরের প্রথম ছবি 'সিম্বা' মুক্তি পেতে চলেছে আগাী ২১ ডিসেম্বর। সেই একই দিনে মুক্তি পাচ্ছে শাহরুখ খান অভিনীত 'জিরো' । রণবীর বনাম শাহরুখের বক্স অফিসের লড়াইয়ে সেদিন কে এগিয়ে থাকে , বছর শেষে সেদিকেই নজর টিকে রয়েছে ফিল্ম বিশেষজ্ঞদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+