মুক্তি পেল হুমায়ূন আহমেদের উপন্যাস নিয়ে নির্মিত ছবির পোস্টার, প্রযোজনায় কে জানেন

বহুদিন ধরেই কথা চলছিল বাংলাদেশী অভিনেত্রী জয়া আহসানের প্রযোজনাতে আসতে চলেছে নতুন এক ছবি। জয়ার প্রথম প্রোডাকশনের ছবি 'দেবী'-র পোস্টার মুক্তি পেয়েছে কিছুদিন হল।

বহুদিন ধরেই কথা চলছিল বাংলাদেশী অভিনেত্রী জয়া আহসানের প্রযোজনাতে আসতে চলেছে নতুন এক ছবি। জয়ার প্রথম প্রোডাকশনের ছবি 'দেবী'-র পোস্টার মুক্তি পেয়েছে কিছুদিন হল। আর সেই পোস্টার ঘিরেই আপাতত উত্তেজনায় ফুটছে টলিউড থেকে বাংলাদেশী ফিল্ম জগত। ছবির গল্প নির্মিত হয়েছে বিখ্যাত বাংলাদেশী লেখক হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস নিয়ে।

মুক্তি পেল হুমায়ূন আহমেদের উপন্যাস নিয়ে নির্মিত ছবির পোস্টার, প্রযোজনায় কে জানেন

পোস্টারের একটি ছোট্ট কোনে লেখা রয়েছে এই ছবির প্রযোজক জয়া আহসান। জানা গিয়েছে এই বাংলাদেশী ছবি দুটি বঙ্গেই মুক্তি পেতে চলেছে। উল্লেখ্য়, হুমায়ূণ আহমেদের মত একজন প্রথিতযশা লেখকের উপন্যাস নিয়ে তৈরি হতে চলা ফিল্ম ঘিরে যে দুই বঙ্গেই কৌতূহল থাকবে দর্শকদের মধ্যে তা বলাইউ বাহুল্য়। এই ছবির মাধ্যমে আনাম বিশ্বাস প্রথমবার পরিচালনার কাজে অংশ নিচ্ছেন। ফলে প্রথমবার জয়ার প্রযোজনার সঙ্গে এই ছবিতে থাকছে প্রথমবার অনমের পরিচালনা।

উল্লেখ্য, আনাম বিশ্বাস বাংলাদেশের ছবির নামী স্ক্রিপ্ট রাইটার। যাঁর স্ক্রিপ্টে ভর করেই 'আয়নাবাজি'-র মতো ফিল্ম পেয়েছে বাংলাদেশ। যে ছবিটি ইতিমধ্যেই বাংলাদেশী জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছে। এদিকে, 'দেবী'-র মুক্তির দিন এখনও ঘোষিত হয়নি। ছবিতে থাকছেন চঞ্চল চৈধুরি, শবনম ফরিয়া, ইরেশ জাকর, অনিমেষ আইচ।

debi.JPG

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+