জয়ললিতার বায়োপিকে নাম ভূমিকায় কোন নায়িকা! দেখে নিন ফার্স্টলুক
সাম্প্রতিক দক্ষিণী রাজনীতির অন্যতম নামী ব্যক্তিত্ব জে জয়ললিতা। তামিলনাড়ুর মানুষের কাছে যাঁর পরিচিতি 'আম্মা' হিসাবে।
সাম্প্রতিক দক্ষিণী রাজনীতির অন্যতম নামী ব্যক্তিত্ব জে জয়ললিতা। তামিলনাড়ুর মানুষের কাছে যাঁর পরিচিতি 'আম্মা' হিসাবে। তামিল অভিনেত্রী থেকে মুখ্যমন্ত্রী,তামিলনাড়ুর প্রয়াত মুখ্যমন্ত্রীর জীবন একাধিক চড়াই উতরাই পার করেছে বেশ কয়েকজন দুঁদে রাজনীতিবিদের হাত ধরে। আর সেই সমস্ত অধ্যায়কে এবার সেলুলয়েডে তুলে ধরতে চলেছে নতুন ছবি 'দ্যা আয়রন লেডি'।

সদ্য মুক্তি পেয়েছে 'দ্য আয়রন লেডি' ছবির ফার্স্টলুক। ছবিতে জয়ললিতার ভূমিকায় কাকে দেখা যাবে তা নিয়ে বহু প্রশ্ন উঠেছিল আগেই। বহুবার নাম শোনা গিয়েছে বলিউড তারকা বিদ্যা বালানেরও। তবে শেষমেশ ছবিটিতে দক্ষিণী তারকা নিত্যা মেনন জয়ললিতার ভূমিকায় অভিনয় করছেন। ছবির ফার্স্টলুক পোস্টার সোশ্যাল মিডিয়ায় আসতেই তা নিয়ে বেশ শোরগোল পড়ে গিয়েছে।
கருணை கொண்ட மனிதரெல்லாம்
— A Priyadhaarshini (@priyadhaarshini) December 5, 2018
கடவுள் வடிவம் ஆகும் !! #2ndYearCommemoratingDay @MenonNithya @Priyadhaarshini @onlynikil #THEIRONLADY #WeMissUAmma #Jayalalithaa #JJayalalithaabiopic #Amma pic.twitter.com/fjgXkSNni3
উল্লেখ্য, ১৯৯৭ সালে পরিচালক মনিরত্ন 'ইরুভর' ছবিতে এক রাজনৈতিক প্রেক্ষপটের গল্প বলেন। মনে করা হয়, সেই ছবিতে তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এমজিআর ও জয়ললিতার সম্পর্ক নিয়ে অনেকক'টি আজানা অধ্যায় দেখানো হয়েছে, পরে যা নিয়ে বিতর্কও চলে। তবে তামিল রাজনীতিতে কীভাবে জয়ললিতার উত্থান হয়েছে তা নিয়েই ছবি 'দ্যা আয়রন লেডি'। ছবি মুক্তি পেতে চলেছে আগামী ২৪ ফেব্রুয়ারি।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications