কাজলের জন্মদিনে অজয়ের উপহার ! দেখে নিন 'হেলিকপ্টার এলা'-র ভিডিও

'অভিনেত্রী' কাজলের জন্মদিনে সেরা উপহারটি এল 'প্রযোজক' স্বামী অজয় দেবগণের কাছ থেকে। এদিন মুক্তি পেয়েছে কাজল অভিনীত তথা অজয় দেবগণ প্রযোজিত ছবি 'হেলিকপ্টার এলা' -র ট্রেলার।

অভিনেত্রী' কাজলের জন্মদিনে সেরা উপহারটি এল 'প্রযোজক' স্বামী অজয় দেবগণের কাছ থেকে। এদিন মুক্তি পেয়েছে কাজল অভিনীত তথা অজয় দেবগণ প্রযোজিত ছবি 'হেলিকপ্টার এলা' -র ট্রেলার।

কাজলের জন্মদিনে অজয়ের উপহার ! দেখে নিন হেলিকপ্টার এলা-র ভিডিও

ছবির ট্রেলার প্রকাশিত হওয়ার আগে থেকে পোস্টারই জানান দিচ্ছিল যে এই ছবিতে প্রাণোচ্ছল মায়ের ভূমিকায় রয়েছেন কাজল। আর তাঁর ছেলের ভূমিকায় ঋদ্ধি। ছবির ট্রেলার এই ধারণা আরও স্পষ্ট করে দিল। প্রসঙ্গত, এই ছবি একজন মায়ের গল্প বলছে। যিনি নিজের থেকেও নিজের সন্তানের কথা ভেবে নিজেকে পাল্টে নিয়েছেন। নিজের অজান্তেই নিজের ভালোলাগার জিনিসগুলি থেকে দূরে সরে এসেছেন। আর সেই সমস্যা থেকে মুক্তি পেতে ছেলে একটি রাস্তা বললেও, তাতেও আসে সমূহ বিপদ।

আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে ' হেলিকপ্টার এলা'। এই ছবিতে রয়েছেন টলি অভিনেতা টোটা রায় চৌধুরীও। ছবিতে চেনা ঘরানার বাইরে অন্য এক চরিত্রে দেখা যাবে জাতীয় পুরস্কার বিজয়ী ঋদ্ধিকে। এর আগে , ঋদ্ধি অভিনীত 'পার্চড' ছবিটি পরিচালনা করেন অজয় দেবগণ। তার ফের একবার অজয়ের ছবিতে থাকছেন এই গুণী অভিনেতা,সঙ্গে পরিচালক প্রদীপ সরকার। আপাতত অপেক্ষা ৭ সেপ্টেম্বরের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+