‌প্রেমিকাদের ভালোবাসলেও, তাঁরা ভালোবাসত না, আক্ষেপ সলমন খানের

‌প্রেমিকাদের ভালোবাসলেও, তাঁরা ভালোবাসত না, আক্ষেপ সলমন খানের

টেলিভিশনের জনপ্রিয় শো বিগ বস ১৩•এর এত খ্যাতি পাওয়ার একটা অন্যতম বিষয় হল সলমন খান। তাঁর সঞ্চালনার জোরেই এই রিয়ালিটি শো এত জনপ্রিয়। দাবাং অভিনেতা বহু বছর ধরেই এই শোয়ের সঞ্চালকের ভূমিকায় রয়েছেন এবং সময়ের সঙ্গে সঙ্গে এই শোয়ের প্রতি তাঁর দুর্বলতাও বেড়ে যাচ্ছে।

‌প্রেমিকাদের ভালোবাসলেও, তাঁরা ভালোবাসত না, আক্ষেপ সলমন খানের


প্রত্যেক সপ্তাহান্তের মতো এ সপ্তাহের শনিবার ও রবিবার বিগ বসের মঞ্চে আসেন দীপিকা পাড়ুকোন, লক্ষ্মী আগরওয়াল ও বিক্রান্ত মসি। রবিবারের পর্বে সলমন সকলের সামনেই তাঁর অতীত সম্পর্ক নিয়ে আলোচনা করেন। দীপিকার সঙ্গে কথা বলার সময় তিনি জানান যে সলমন তাঁর সব প্রেমিকাদেরই ভালোবাসতেন কিন্তু কেউ তাঁকে ভালোবাসত না। সলমন স্বীকার করেছেন যে তাঁর অতীতের প্রেমিকারা ঠিকই করেছেন তাঁকে ভালো না বেসে, কারণ তিনি যোগ্য ছিলেন না ভালোবাসার। শোয়ে সলমন প্রতিযোগীদের সঙ্গে কথা বলার পর তিনি মঞ্চে দীপিকা, লক্ষ্মী ও বিক্রান্তকে স্বাগত জানান। সেখানে সলমন মজা শুরু করেন দীপিকার সঙ্গে।

সন্তান প্রসঙ্গে কথা শুরু হলে দীপিকা বলেন সলমনকে, '‌প্রথমে তুমি বিয়ে তো কর।’‌ সলমন প্রত্তুতরে বলেন, '‌সন্তান জন্ম দেওয়ার জন্য বিয়ে করার কি প্রয়োজন?‌’‌ এরপর ছপাক অভিনেত্রী বলেন, 'সুতরাং আপনি বিয়ে করতে না চাইলেও আপনি প্রথমে বাচ্চাদের জন্ম দিতে চান।’ জবাবে দাবাং অভিনেতা বলেন, '‌আগে আমাকে প্রাপ্তবয়স্ক তো হতে দাও।’‌‌ এরপর সলমন সরাসরি বিক্রান্তকে জিজ্ঞাসা করেন তিনি বিবাহিত কিনা, উত্তরে বিক্রান্ত জানান যে তিনি শীঘ্রই বিয়ে করতে চলেছেন। এরপর সলমনের প্রশ্ন সেটা কি দেখাশোনা করে হচ্ছে। বিক্রান্ত জানান যে প্রেম করেই বিয়ে হচ্ছে তাঁর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+