বিয়ের মণ্ডপে বরের এমন কাণ্ডে লাজে রাঙা নববধূ, ভাইরাল ভিডিও নেট দুনিয়ায়
বিয়ের মণ্ডপে বরের এমন কাণ্ডে লাজে রাঙা নববধূ, ভাইরাল ভিডিও নেট দুনিয়ায়
সোশ্যাল মিডিয়ায় বিয়ে নিয়ে একাধিক ভিডিও-ছবি শেয়ার ও পোস্ট হতে দেখা যায়। যেগুলি দেখলে আপনি নিজের হাসি থামিয়ে রাখতে পারবেন না। তবে এখন যে ভিডিওটি শেয়ার হয়েছে সোশ্যাল মিডিয়ায় তা আগে কখনও এ ধরনের ঘটনা কেউ দেখেনি। এটি একটি জুটির বিয়ের ভিডিও, যেখানে তাঁরা বিয়ের প্রতিশ্রুতিগুলি নিচ্ছেন।

কিন্তু হঠাৎই বরের এ ধরনের আচরণ দেখে শুধু নববধূ অবাক হয়নি বরং এই ভাইরাল ভিডিও গোটা নেট দুনিয়াকে হতচকিত করেছে। তবে প্রশ্ন আসতেই পারে এমন কী বিশেষ রয়েছে এই ভিডিওতে? এই ভিডিওতে দেখা গিয়েছে, বর বিয়ের রীতি চলার সময় নববধূর পা ছুঁয়ে প্রণাম করেন।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিও শেয়ার করা হয়েছে ইন্সটাগ্রামে। দীতি গোরাডিয়া নামের একটি প্রোফাইল থেকে ইন্সটাগ্রামে শেয়ার করা হয়েছে ভাইরাল হওয়া সেই ভিডিও। বরের নাম অর্ণব রয়। এই দু'জন সম্প্রতি বিয়ে করেন এবং এই ভাইরাল ভিডিও তাঁদেরই বিয়ের। বিয়ের রীতি-নীতির সময় বর অর্ণব হঠাৎই বউ দীতির পা ছুঁয়ে প্রণাম করে তাঁকে লজ্জায় ফেলে দেন। দীতি সেই ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করা মাত্র তা এখনও পর্যন্ত ৬০ লক্ষ ভিউয়ার্স হয়ে গিয়েছে।
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে যে, বিয়ের মণ্ডপে বসে রয়েছেন বর এবং বউ। তাদের ঘিরে দাঁড়িয়ে রয়েছে বিয়ে বাড়িতে উপস্থিত অতিথি এবং আত্মীয়স্বজন। পুরোহিত মন্ত্র পড়ে বিয়ের নিয়ম সম্পন্ন করছেন। সকলেই খুব আনন্দ সহকারে সেই বিয়ে দেখছেন। এরপর বিয়ে শেষ হওয়ার পরেই ঘটে সেই চমকে দেওয়া কাণ্ড।
বিয়ে শেষ হওয়ার পরে উঠে দাঁড়ান বর এবং বউ। এরপরই সবাইকে চমকে দিয়ে সেই কাণ্ড ঘটান বর। যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে বেশি সময় লাগেনি। দীতি ভিডিওটির সঙ্গে ছোট ব্যাখাও দিয়েছে। দীতি লিখেছেন, 'আমাদের পুরোহিত এটা একদম পছন্দ করেননি। কিন্তু বিয়ে শেষ হওয়ার পর তিনি আমার কানে ফিসফিস করে বলেন যে আমি খুব সৌভাগ্যবতী।' এই ভিডিওর ক্যাপশনে দীতি লিখেছেন, 'আপনাকে যিনি নিজের সমান মনে করেন তাঁকেই বিয়ে করুন।'

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিও দেখে সকলে অবাক হলেও, সেখানে উপস্থিত পুরোহিত বরের এমন কাজের প্রশংসা করেছেন। নেটিজেনরাও বিভিন্ন ধরনের কমেন্ট করছেন ভাইরাল সেই ভিডিওতে।
-
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের












Click it and Unblock the Notifications