কাদের খানের ছেলে সরফরাজের মন্তব্যের জবাব গোবিন্দার! কী জানালেন অভিনেতা
বলিউড তারকা কাদের খানের প্রয়াণ ঘিরে একাধিক বক্তব্য ঘিরে বিতর্ক ক্রমেই দানা বাঁধছে।
বলিউড তারকা কাদের খানের প্রয়াণ ঘিরে একাধিক বক্তব্য ঘিরে বিতর্ক ক্রমেই দানা বাঁধছে। কাদের খানের মৃত্যুর পর বলিউডের বহু অভিনেতা অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেন। শোক প্রকাশ করেন বলিউড তারকা গোবিন্দাও।

একটা সময় নব্বইয়ের দশকে কাদের খান ও গোবিন্দা জুটির ছবি বক্স অফিসে একাধিকবার সাফল্য এনে দিয়েছে। কাদেরের মৃত্যুর পর গোবিন্দা শোকপ্রকাশ করে একটি মর্মস্পর্শী বার্তা পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। গোবিন্দার সেই বার্তায় কাদের খানকে 'পিতৃতুল্য' বলে দাবি করেন। এরপরই গোবিন্দার কমেন্ট নিয়ে ক্ষোভ উগড়ে দেন কাদের খানের ছেলে সরফরাজ। প্রশ্ন তোলেন কাদের খান যতদিন অসুস্থ ছিলেন তখন কতবার ফোন করে তাঁর খোজ নিয়েছেন গোবিন্দা?
এর জবাবে এদিন এক প্রথম সারির সংবাদমাধ্যমের তরফে গোবিন্দাকে প্রশ্ন করা হয়। এর জবাবে গোবিন্দা বলেন, সরফরাজ 'বাচ্চা ছেলে। আমি ওই মন্তব্য (সরফরাদের মন্তব্য) সম্পর্কে কিছু বলতে চাই না। '












Click it and Unblock the Notifications