আজ রাতেই বিগ বসের বাড়িতে গহর খানের বোন নিগারের হবে 'এন্ট্রি'

আমরা কথা বলছিলাম, বিগ বস -৭ এর বজয়ী গহর খান ও তাঁর দিদি নিগার খানের। সম্প্রতি ২ জন ওয়াইল্ড কাল্ড এন্ট্রি এসেছে বিদ বস ৮-এ। একজন রোডিস-খ্যাত রেনে ধ্যানি অন্যজন রাহুল মহাজনের স্ত্রী ডিম্পি মহাজন। কিন্তু তাতেও যেন মশলার অভাব রয়ে যাচ্ছে বিগ বস হাউসে। তাই এবার গহরের বোন নিগারকে ওয়াইল্ড কার্ড হিসাবে বিগ বসের বাড়িতে ঢোকানো হচ্ছে।
সোমবার অর্থাৎ আজ রাতেই বিগ বস-এর বাড়িতে ঢুকবেন নিগার। যাঁরা বিগ বস ৭ নিয়মিতভাবে ফলো করতেন তারা জানেন, বিগ বসের বাড়িতে গহর ঝোড়ো হাওয়ার থেকে কম ছিলেন না কিছু। বলাই বাহুল্য বিগ বস ৭-এর জনপ্রিয়তার শ্রেয় গহরের অনেকাংশই। আর সেই কারণেই জনপ্রিয়তার জোরে বিগ বস ৭ জিতেও গিয়েছিলেন গহর।
তাহলে কী গহরের প্রভাব ফিরিয়ে আনতেই এবছর নিগারকে আনছে বিগ বস কর্তৃপক্ষ? সে তো সময়ই বলবে। তবে গহরের মতো জনপ্রিয় না হলেও টেলিভিশন দুনিয়ার পরিচিত মুখ নিগার। মূলত নেগেটিভ চরিত্রেই অভিনয় করেন নিগার। বিগ বসে এসেও কী নিজের সেই অনস্ক্রিন ইমেজটাই বজায় রাখবেন নিগার? এখন সেটাই দেখার।
তবে নিগার জানিয়েছেন, বিগ বসে আসার জন্য তিনি যে সহমতি জানিয়েছেন তার পিছনে সবচেয়ে বড় হাত কিন্তু বোন গহরেরই। প্রথম থেকে বিগ বস ৮ খুব একটা যে নিগার দেখতেন না তা তিনি নিজেই স্বীকার করে নিয়েছেন। তবে শেষ যে কটি পর্ব তিনি দেখেছেন তা দেখার পর নিগারের প্রতিক্রিয়া, "বুঝতে পারছি বাড়িটা দুটো দলে ভাগ হয়ে গিয়েছে।না প্রতিযোগীরা মজা করছেন, না দর্শকদের আনন্দ দিতে পারছেন। আমি এই বিষয়টারই বদল ঘটাতে চাই। আমি দুই দলকে এক করে দিতে চাই।"
অন্যদিকে বিগ বসের প্রতিযোগীদের নিয়ে নিগারের মত, "মডেলিং সূত্রে ডায়েন্ড্রাকে ব্যক্তিগতভাবে চিনি। ও খুবই প্রাণোচ্ছ্বল মেয়ে। কিন্তু কেন ও নিজের সেই দিকটা তুলে ধরছেন না জানি না। আমার আশা আমি বাড়িতে ঢুকলে ওর ভিতরের সেই ডায়েন্ড্রাকে বের করে আনতে পারব"। নিগার এও জানিয়ে দিয়েছেন বিগ বসের বাড়িতে মজা করতে যাচ্ছেন তিনি, জেতা বা হারা নিয়ে এখনই কিছু ভাবতে চান না তিনি।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications