করোনা পজিটিভ সত্ত্বেও শুটিংয়ে গউহর খান, পুলিশের কাছে এফআইআর বিএমসির
করোনা পজিটিভ সত্ত্বেও শুটিংয়ে গউহর খান
অভিনেত্রী গউহর খানের বিরুদ্ধে অভিযোগ করতে চলেছে বৃহনমুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি)। গউহরের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তাঁর করোনা পজিটিভ রিপোর্ট আসা সত্ত্বেও তিনি সিনেমার শুটিং করতে বেরিয়ে গিয়েছেন। অভিনেত্রীকে সেলফ–কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছিল কিন্তু বিএমসি যখন তাঁর বাড়িতে তাঁকে পরীক্ষা করতে যান তখড় তিনি তাঁর বাড়িতে ছিলেন না।

বিএমসির আধিকারিক বলেন, 'যখন আমরা গউহর খানের বাড়ি অন্ধেরি (ওয়েস্ট)–তে যাই তিনি বাড়ির দরজা খোলেননি। এরপর আমরা জানতে পারি যে তিনি বাড়িতে থাকার বদলে শুটিং করতে বেরিয়ে গিয়েছেন। এরপরই আমরা ওশিওয়ারা পুলিশের দ্বারস্থ হই।’ মুম্বই পুলিশের ডিসিপি ও জনসংযোগ আধিকারিক এস চৈতন্য জানিয়েছেন যে গউহর খানের বিরুদ্ধে ওশিওয়ারা পুলিশ থানায় আইপিসি ১৮৮,২৬৯, ২৭০ ধারায় ও ৫১বি এনডিএমএ আইন, মহামারি আইনের ৩টে ধারায় বিএমসির অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের হয়েছে।
বিএমসি গউহর খানের নাম না নিয়ে সোমবার টুইটে জানিয়েছেন যে এফআইআর দায়ের হয়েছে বলিউড অভিনেত্রীর বিরুদ্ধে। টুইটে এও বলা হয়েছে, 'শহরের নিরাপত্তা নিয়ে কোনও আপোস নয়।’ এ মাসের গোড়াতেই গউহর খান তাঁর বাবাকে হারিয়েছেন। তিনি তাঁর বাবার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেন। গত বছরের শেষের দিকে গউহর বিয়ে করেন জাইদ দরবারকে। বলিউডের বেশ কিছু তারকা করোনায় আক্রান্ত হয়েছেন, যার মধ্যে সিদ্ধার্থ চতুর্বেদি, রণবীর কাপুর, আশিষ বিদ্যার্থী ও সঞ্জয় লীলা বনশালির নাম উল্লেখযোগ্য।
মহারাষ্ট্র তথা মুম্বই খুবই কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে চলেছে। করোনা সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে এ রাজ্যে। নাগপুরের পরই মুম্বইয়ে সবচেয়ে বেশি করোনা আক্রান্তের খোঁজ মিলেছে। ইতিমধ্যেই উদ্ধব ঠাকরের সরকার বেশ কিছু কড়া বিধি নিষেধের আওতায় ফেলেছে মুম্বই শহরকে। সরকার জানিয়েছে যে সাধারণ মানুষ যদি এভাবেই করোনা বিধির ওপর উদাসীনতা দেখায় তবে কড়া লকডাউন ঘোষণা করতে বাধ্য হবে সরকার।
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications