মেয়ের কথা ভেবেই আবার একসঙ্গে থাকতে চান রজতাভ-গার্গী! তাঁদের সম্পর্কের কথা জানতেন?
চলতি সময় একের পর এক বিচ্ছেদের খবর শোনা যাচ্ছে তারকাদের মধ্যে। সম্প্রতিককালে বলিউডে অভিষেক-ঐশ্বর্য, এবং টলিউডে যীশু-নীলাঞ্জনার বিচ্ছেদের খবরে তোলপাড় বিনোদন দুনিয়া। কিন্তু এই দুই জুটির সম্পর্কের ক্ষেত্রেই সমানভাবে গুরুত্বপূর্ণ অভিষেক কন্যা আরাধ্যা, এবং যীশুর দুই কন্যা সারা ও জারা। মেয়েদের মুখ চেয়ে এই পাওয়ার কাপলরা নিজেদের সম্পর্ক শুধরে নেবেন কিনা এই জল্পনা যখন জোরদার চলছে, তখন সামনে এলো আরও এক সম্পর্কে ভাঙা-গড়ার ঘটনা।
টলিউডের জনপ্রিয় অভিনেত্রী গার্গী রায়চৌধুরী, যিনি অভিনয় গুণে ধন্য করেছেন বরাবর। বরাবরই খুব বেছে চরিত্র হাতে নেন তিনি। সিরিয়াল থেকে সিনেমা সর্বত্রই তাঁর অভিনয়ের গুণ নজর কাড়ে দর্শকদের। আর অন্যদিকে হলেন পিকচার পারফেক্ট রজতাভ দত্ত। কমেডি ক্যারেক্টার হোক বা সিরিয়াস চরিত্র সবেতেই সমানভাবে সাবলীল এই অভিনেতা। কিন্তু এবার তাঁদের সম্পর্কের টানাপোড়েনের কথা সামনে এল।

ছবি সৌজন্য-Gargee RoyChowdhury/ ইনস্টাগ্রাম
১২ বছর পর নিজেদের ভাঙা সম্পর্ক জোড়া লাগাতে চলেছেন রজতাভ ও গার্গী। তাও আবার তাঁদের মেয়ের কথা ভেবে। কী, ভেবে অবাক হচ্ছেন? মনে হতেই পারে রজতাভ আর গার্গীর মধ্যে আসলে সম্পর্কটা ঠিক কী? আসলে ব্যাপার হল এই যে, এবার একসঙ্গে বড়পর্দায় জুটি বেঁধেছেন গার্গী রায় চৌধুরী ও রজতাভ দত্ত। কমেডি ছবি 'বলরাম কাণ্ড'তে একসঙ্গে দেখা যাবে এই দুই তারকাকে। সম্পর্কের ভাঙা গড়ার মজাদার গল্প নিয়েই আসছে এই সিনেমা।
সম্পর্কের ভাঙা-গড়া চলতে থাকে প্রতি সময়। একাধিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে টানাপোড়েন এবং যার শেষ পরিণতি বিবাহ বিচ্ছেদ। আর সেই বিচ্ছেদের পর অনেক সময় গ্রাস করে বিষন্নতা। কিন্তু সব চাপানউতোর কাটিয়ে আবার একসঙ্গে কি আসতে পারবেন তাঁরা? এলেই বা কতটা জোড়া লাগবে ভাঙা সম্পর্ক? সেইসব জানা যাবে সিনেমা মুক্তি পাওয়ার পরেই।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications