(ভিডিও) সপ্তম মরশুমে 'গেম অব থ্রোনস'-এর প্রচারে বড় চমক!
ধারাবাহিকের নাম যখন 'গেম অব থ্রোনস',তখন তার প্রচার তো আর যেকোনও পন্থায় হয়না। তাই সপ্তম মরশুমের প্রচারের জন্য 'গেম অব থ্রোনস' নির্মাতা তথা এইচবিও চ্যানেল কর্তৃপক্ষ এক অন্যন্য পন্থা নিয়েছে।
জুলাই মাসে আসতে চলেছে জনপ্রিয় ইংরাজি ধারাবাহিক 'গেম অব থ্রোনস' এর সপ্তম মরশুমের প্রিমিয়ার। ২০১৭ সালের ১৬ জুলাই সপ্তম মরশুমের 'গেম অব থ্রোনস' মুক্তি পাওয়ার আগে এইচবিও চ্যানেলের প্রচারের ভিডিও ঘিরে উত্তেজনার পারদ চড়ছে ধারাবাহিকের ভক্তদের মধ্যে।
ধারাবাহিকের নাম যখন 'গেম অব থ্রোনস',তখন তার প্রচার তো আর যেকোনও পন্থায় হয়না। তাই সপ্তম মরশুমের প্রচারের জন্য 'গেম অব থ্রোনস' নির্মাতা তথা এইচবিও চ্যানেল কর্তৃপক্ষ এক অন্যন্য পন্থা নিয়েছে। প্রোমোর জন্য ফেসবুকে একটি লাইভ ভিডিও শেয়ার করে এইচবিও। খবর সেই প্রোমোকে ঘিরেই।
ভিডিওতে দেখা যাচ্ছে একটি বরফের চাঁই। আর বরফটিকে গলানোর জন্য ফেসবুক পোস্টটিতে লিখতে হবে 'fire' কথাটি। ব্যাস! তাহলেই দেখা যাচ্ছে সপ্তম মরশুমের গেম অব থ্রোনসের প্রিমিয়ারের দিনক্ষণ।
তবে কমেন্ট লেখার সঙ্গে সঙ্গেই গলছেনা বরফ। একটু সময় নিয়ে জানান দিচ্ছে 'GOTS7' বা গেম অব থ্রোনসের প্রিমিয়ারের তারিখ। এই ভিডিও সোস্যাল মিডিয়ায় আসতেই ভাইরাল হয়ে যায়।












Click it and Unblock the Notifications