মডেল, অভিনেত্রী থেকে রাজনীতিক, জীবনের নানা রূপে অনবদ্য গুল পনাগ

ভুবনভোলানো হাসির পাশাপাশি অভিনয়েও যথেষ্ট নজর কেড়েছেন গুল পনাগ। মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নেওয়া গুল একেরপর এক অন্য ধারার বলিউড ছবিতে দক্ষতার সঙ্গে অভিনয় করেছেন।

হরিয়ানায় ১৯৭৯ সালের ৩ জানুয়ারি জন্ম গুলকিরত কউর পনাগের। সুন্দরী মডেল-অভিনেত্রী হিসাবে কেরিয়ার শুরু করে পরে রাজনীতিতেও নাম লিখিয়েছেন গুল পনাগ। তাঁর ভুবনভোলানো হাসির পাশাপাশি অভিনয়েও যথেষ্ট নজর কেড়েছেন তিনি। মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নেওয়া গুল একেরপর এক অন্য ধারার বলিউড ছবিতে দক্ষতার সঙ্গে অভিনয় করেছেন।

ব্যক্তিগত জীবন

ব্যক্তিগত জীবন

২০১১ সালের ১৩ মার্চ দীর্ঘদিনের বয়ফ্রেন্ড ঋষি আটারিকে বিয়ে করেন গুল পনাগ। চণ্ডীগড়ের গুরদ্বারে পাঞ্জাবি শিখ ঐতিহ্য মেনে বিয়ে করেন দুজনে।

মডেলিং কেরিয়ায়

মডেলিং কেরিয়ায়

১৯৯৯ সালে গুল পনাগ মিস ইন্ডিয়া খেতাব জেতেন। একই প্রতিযোগিতায় তিনি মিস বিউটিফুল স্মাইল খেতাবও জেতেন। সেইবছরেই তিনি মিস ইউনিভার্সের জন্য লড়াই করেছিলেন।

ব্র্যান্ড এনডোর্সমেন্ট

ব্র্যান্ড এনডোর্সমেন্ট

টিভি ও প্রিন্ট মিডিয়ায় একাধিক ব্র্যান্ডের এনডোর্সমেন্ট করেছেন তিনি। আমির খানের সঙ্গে টাটা স্কাইয়ের প্রচার করতেও দেখা গিয়েছে তাঁকে। এছাড়া ২০০৯ সালে ইন্ডিয়ান ফ্যাশন উইকের প্রধান মুখ ছিলেন তিনি।

সিনেমায় অভিনয়

সিনেমায় অভিনয়

২০০৩ সালে ধূপ সিনেমা দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন গুল। এরপরে জুর্ম, ডোর, মনোরমা সিক্স ফিট আন্ডার, হ্যালো, স্ট্রেট, অব তক ছপ্পন-এর মতো সিনেমায় অভিনয় করেন তিনি।

সমাজসেবি গুল

সমাজসেবি গুল

সিনেমায় অভিনয়ের পাশাপাশি কর্নেল শমশের সিং ফাউন্ডেশন নামে একটি সমাজসেবামূলক প্রতিষ্ঠান চালান গুল। সেই সংস্থা লিঙ্গবৈষম্য দূরীকরণ, শিক্ষা ও বিপর্যয় মোকাবিলার উপরে কাজ করে।

রাজনৈতিক কেরিয়ায়

রাজনৈতিক কেরিয়ায়

২০১৪ সালে গুল পনাগ চণ্ডীগড় থেকে আম আদমি পার্টির টিকিটে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। সেই আসনে বিজেপির তরফে কিরণ খের জেতেন। তবে গুল ১, ০৮, ৬৭৯টি ভোট পেয়ে তৃতীয় স্থান পান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+