Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মিলখা সিং থেকে আজহারউদ্দিন, বলিউডে জীবনীর স্বত্ত্ব বিক্রি করে কে কত টাকা পেয়েছিলেন, জানেন?

গত কয়েক বছরে জীবনীমূলক গল্পের প্রতি দর্শকের আগ্রহ বেড়েছে। তাই পরিচালকরাও জীবনীচিত্র তৈরির প্রতি বেশি মনোযোগী হয়েছেন। একের পর এক জীবনীচিত্র তৈরি হয়েছে গত দু’দশকে। জীবনীচিত্র তৈরি করে কোটি কোটি টাকা লাভ করছে পরিচালক, প্রযোজকরা। কিন্তু যাঁদের জীবনীর উপর নির্ভর করে ছবি তৈরি করা হয়, তাঁদের কী লাভ হয় এই ছবি থেকে? তাঁরা মূল্য হিসাবে কত টাকা পান, জানেন?

ভারতীয় ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির জীবনীর উপর নির্ভর করে তৈরি হয়েছিল এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি। ২০১৬ সালে মুক্তি পেয়েছিল নিরাজ পাণ্ডে পরিচালিত এই ছবি। প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত পর্দায় ধোনির ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। আর সাক্ষী ধোনির চরিত্রে দেখা যায় কিয়ারা আদবানিকে। নিজের জীবনীর স্বত্ত্ব বিক্রি করে ধোনি বিশাল পরিমাণ অর্থ পেয়েছিলেন। জানা যায়, নিজের জীবনীর স্বত্ত্ব বিক্রি করার জন্য ধোনি পেয়েছিলেন ৪৫ কোটি টাকা।

Milkha shing


সম্প্রতি 'দঙ্গল’ ছবিটি নিয়ে মুখ খুলেছেন ববিতা ফোগাট। তিনি দাবি করেছেন, ছবিটি প্রায় ২০০০ কোটি টাকা রোজগার করলেও ফোগাট পরিবারকে মাত্র এক কোটি টাকা দিয়েছিলেন নির্মাতারা।

২০১৩ সালে মিলখা সিংহের জীবনের উপর নির্ভর করে তৈরি হয়েছিলন 'ভাগ মিলখা ভাগ’। পরিচালক ওম প্রকাশ মেহরার এই ছবিতে নামভূমিকায় অভিনয় করেছিলেন ফারহান আখতার। বক্স অফিসে সারা ফেলে দিয়েছিল এই ছবি। জানা যায়, মিলখা সিং নিজের জীবনীর স্বত্ত্ব বিক্রি করতে নিয়েছিলেন মাত্র ১ টাকা। যদিও এই ছবির নির্মাতারা মিলখা সিং-কে এই ছবির জন্য ২ কোটি টাকা দিতে চেয়েছিলেন বলে জানা গিয়েছে।

এদিকে, নিজের জীবনীচিত্রের জন্য এক টাকাও নিতে রাজি হননি ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন। ২০১৬ সালে তাঁর জীবনের উপর নির্ভর করে তৈরি হয় 'আজহার’। এ ছবিতে তাঁর ভূমিকায় দেখা গিয়েছিল ইমরান হশমিকে।

সঞ্জয় দত্তের জীবনী অবলম্বনে তৈরি হয় 'সঞ্জু’। ২০১৮ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল এই ছবিটি। ছবিতে সঞ্জয় দত্তের ভূমিকায় অভিনয় করেছিলেন রণবীর কাপুর। রাজকুমার হিরানি পরিচালিত এই ছবির জন্য সঞ্জয় দত্ত নেন প্রায় ৯-১০ কোটি টাকা।

২০২০ সালে মুক্তি পেয়েছিল 'ছাপাক’। অ্যাসিড আক্রান্ত লক্ষ্মী আগরওয়ালের জীবনীচিত্র নিয়ে তৈরি হয় এই ছবি। লক্ষ্মী আগরওয়ালের ভূমিকায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন অভানেত্রী দীপিকা পাডুকোন। জানা যায়, এই ছবিটির জন্য নিজের জীবনীর স্বত্ত্ব বিক্রি করে লক্ষ্মী আগরওয়াল পেয়েছিলেন ১৩ লক্ষ টাকা।

২০১৪ সালে মুক্তি পেয়েছে 'মেরি কম’। উমঙ্গ কুমার পরিচালিত এই ছবিতে মেরি কমের ভূমিকায় অভিনয় করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। ছবিটি বক্স অফিসে ভালো ব্যবসা করেছিল। জানা যায়, এই ছবিটির জন্য উত্তর-পূর্ব ভারতের বক্সার মেরি কম নিয়েছিলেন মাত্র ২৫ লক্ষ টাকা।

২০১২ সালে মুক্তি পায় 'পান সিং তোমার’। ক্রীড়াবিদ পান সিং তোমারের ভূমিকায় অভিনয় করেছিলেন ইরফান খান। ছবিটি সেইসময় দর্শকমহলে বহুল প্রশংসিত হয়েছিল। এই ছবিটির জন্য ১৫ লক্ষ টাকা পেয়েছিলেন পান সিং তোমারের ভাইপো।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+