Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

করণ জোহর থেকে রোহিত শেট্টি, ভারতের সবচেয়ে ধনী পরিচালক কারা? দেখে নিন

করণ জোহর থেকে রোহিত শেট্টি, ভারতের সবচেয়ে ধনী পরিচালক কারা? দেখে নিন

পরিচালকরা চলচ্চিত্রের সৃজনশীল নেতৃত্ব। প্রাক-প্রোডাকশন থেকে চূড়ান্ত সম্পাদনা পর্যন্ত, তাঁদের দৃষ্টিভঙ্গি সিনেমাটিক মাস্টারপিস তৈরি করে, যা আমরা পর্দায় দেখতে পাই। পরিচালকরা এর জন্য ভালো উপার্জনও করেন। ভারতের এমনই কয়েকজন সবচেয়ে ধনী পরিচালক এবং তাঁদের মোট সম্পদ সম্পর্কে জেনে নেওয়া যাক।

করণ জোহর

করণ জোহর

করণ জোহর, টিভি শো 'কফি উইথ করণ' সহ 'ডিডিএলজে', 'কাল হো না হো', 'মাই নেম ইজ খান' এর মতো সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন। তিনি ভারতের সবচেয়ে ধনী পরিচালক, যার মোট সম্পদ ১৫০০ কোটি।

 রাজকুমার হিরানি

রাজকুমার হিরানি

'পিকে', '3 ইডিয়টস', 'সঞ্জু' এর মতো সিনেমার পরিচালক রাজকুমার হিরানি। তাঁর মোট ১৩০০ কোটি টাকার সম্পত্তি রয়েছে।

সঞ্জয় লীলা বনশালী

সঞ্জয় লীলা বনশালী

সঞ্জয় লীলা বনশালী আমাদের বেশ কিছু সিনেমাটিক মাস্টারপিস উপহার দিয়েছেন। তাঁর পরিচালিত সিনেমাগুলো সহজেই দর্শকের মন জয় করে নেয়। তিনি 'দেবদাস', 'বাজিরাও মাস্তানি', 'পদ্মাবত' এর মতো সিনেমা পরিচালনা করেছেন। তিনি ভারতের সবচেয়ে ধনী পরিচালকদের মধ্যে একজন। তাঁর মোট ৯৪০ কোটি টাকার সম্পত্তি রয়েছে।

অনুরাগ কাশ্যপ

অনুরাগ কাশ্যপ

অনুরাগ কাশ্যপ হলেন দুই পর্বের সিনেমা, 'গ্যাংস অফ ওয়াসেপুর' এর পরিচালক, যেটি দর্শকদের মুগ্ধ করেছে এবং বক্সঅফিসেও সাফল্য পেয়েছে। অনুরাগ কাশ্যপের মোট সম্পদ প্রায় ৮৫০ কোটি।

 মেঘনা গুলজার

মেঘনা গুলজার

মেঘনা গুলজার 'রাজি' এবং 'ছপাক' এর মতো সমালোচকদের দ্বারা প্রশংসিত সিনেমার সফল পরিচালক। তাঁর মোট ৮৩০ কোটি টাকার সম্পত্তি রয়েছে।

কবির খান

কবির খান

কবির খান 'নিউইয়র্ক', 'এক থা টাইগার', 'বজরঙ্গি ভাইজান' এবং '৮৩'-এর মতো সিনেমা পরিচালনা করেছেন। তাঁর মোট ৪০০ কোটি টাকার সম্পত্তি রয়েছে।

 অনুরাগ বসু

অনুরাগ বসু


অনুরাগ বসু 'লাইফ ইন এ... মেট্রো', 'বরফি!', 'জগ্গা জাসুস' এর মতো সিনেমা পরিচালনা করেছেন। তাঁর মোট ৩৩০ কোটি টাকার সম্পত্তি রয়েছে।

রোহিত শেট্টি

রোহিত শেট্টি

রোহিত শেট্টি 'গোলমাল সিরিজ', 'সিংহম সিরিজ' এবং 'সূর্যবংশী'র মতো বেশ কিছু সিনেমা পরিচালনা করেছেন। রণবীর সিং অভিনীত তাঁর একটি আসন্ন সিনেমা শীঘ্রই মুক্তি পেতে চলেছে। সিনেমাটির নাম 'সার্কাস'। এই বছরের জুলাই মাসে মুক্তি পাবে সিনেমাটি। তাঁর মোট ২৯০ কোটি টাকার সম্পত্তি রয়েছে।

 এস.এস. রাজামৌলি

এস.এস. রাজামৌলি

এস.এস. রাজামৌলির 'বাহুবলী সিরিজ' এবং সাম্প্রতিক সিনেমা 'RRR' বক্স অফিসে বেশ কয়েকটি রেকর্ড ভেঙেছে। এই সফল পরিচালকের মোট সম্পত্তি রয়েছে ১১০ কোটি টাকা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+