Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

রণবীর আল্লাহবাদিয়ার কুমন্তব্যের জের, এবার গায়ক মিকা সিং কড়া ভাষায় করলেন শাসন!

ইন্ডিয়া'স গট ট্যালেন্টের একটি ইউটিউব পর্বে বিতর্কিত মন্তব্যের জন্য রণবীর আল্লাহবাদিয়া নিজেকে সমালোচনার মুখে ফেলে দিয়েছেন। সোমবার একটি ভিডিও বার্তার মাধ্যমে এই ইউটিউবার ক্ষমাও চেয়েছেন, যদিও অনেকেই তাঁর এই মন্তব্যের জন্য তাঁকে সমালোচনায় ভরিয়ে দিয়েছেন। আপত্তিকর এবং অবমাননাকর রসিকতা করার জন্য এখন রীতিমত বিতর্কিত হয়ে উঠেছেন রণবীর আল্লাহবাদিয়া। এবার গায়ক মিকা সিং সেই রকমই কড়া ভাষায় আক্রমণ করলেন ইউটিউবারকে। স্বাভাবিক ভাবেই এই ঘটনায় প্রতিবাদ করতে গিয়ে তিনি নিজেই এখন চর্চায় চলে এসেছেন।

মিকা ইনস্টাগ্রামে গিয়ে এই সংক্রান্ত বিষয়ে একটি ভিডিও বার্তা শেয়ার করেছেন। তিনি বলেন, "আমিও পর্বটি দেখেছি। এটি ভয়ঙ্কর, এবং বাজে অশ্লীল ভাষায় ভরা। আমি নিশ্চিত যে তার অবশ্যই প্রচুর ভক্ত রয়েছে। কিন্তু তাঁর মানে কি তারা যা খুশি তাই বলতে পারে। অনুষ্ঠানটি অবশ্যই শুধুমাত্র তাদের জন্য হতে হবে যারা এই বিষয়বস্তু পছন্দ করেন"।

Mika Singh

মিকা বলেছিলেন যে তিনি তার গানের প্রচারের জন্য এই জাতীয় শো এবং পডকাস্টে কখনও যাননি। এই ধরনের শোতে যোগদানকারী অন্যান্য শিল্পীদের নিন্দা জানানোর পাশাপাশি তিনি এদিন রণবীরের কথার কটাক্ষও করেন এবং যোগ করে বলেন, "এই ধরনের শো গুলো বন্ধ করার জন্য কেউ না কেউ থাকা উচিত। আমরা যখন গানের শো করি, বা আমার বন্ধু দিলজিৎ দোসাঞ্জের মত বড় মাপের গায়করা যখন গানের কোনও শো বা অনুষ্ঠান করেন, তখন আমাদের কাছে হাজারটা নোটিশ পাঠিয়ে দেওয়া হয়।

আমাদের কে বলা হয় এই গান গেও না, গানে এই কথা বল না, গানের ভাষা পরিবর্তন কর, আর না জানি কত কি। বড় সঙ্গীত শিল্পী, কিংবা অভিনেতা-অভিনেত্রীকে তো তোমরা নোটিশ পাঠিয়ে দাও; তাহলে এই বাচ্চা বাচ্চা ছেলেমেয়েদের ক্ষেত্রেও তো ব্যবস্থা নেওয়া উচিত। অন্তত নোটিশ পাঠাও বা না পাঠাও এই ছেলেমেয়ে গুলোকে তো এও বোঝানো যায় যে তোমরা ভাষা সংযত কর। একটা যেকোনও বিষয়ে লিমিট থাকাটা প্রয়োজনীয়। সেটা তো ওঁদের একটু বোঝানো উচিত। এটাও তোমাদের কর্তব্য"।

একই সাথে মিকা সিং এই দায়িত্ব রণবীর আল্লাহবাদিয়া, অপূর্ব মুখিজা এবং কৌতুক অভিনেতা সময় রায়নার পরিবারের সদস্যদেরও নিতে বলেছেন। মিকার কথায়, "এই বাচ্চা বাচ্চা ছেলেমেয়েগুলিরও পরিবারের সদস্যদের এই দায়িত্ব নিতে হবে। কেননা এঁদের বাড়িতেও মা-বাবা, বোন, দিদি, দাদা, ভাই অনেকে রয়েছে। তাঁদেরও এই ছেলেমেয়েদের বোঝাতে হবে যে তোমরা ভালো অনুষ্ঠান করছ, কিন্তু একটু সংযত হও। কিছু বলার আগে ভাব, কতটা বলা যেতে পারে। এটা কিন্তু তাঁদের পরিবারেরও সমান ভাবে দায়িত্ব"।

কার্যত এদিন এই ভাবেই ভিডিও বার্তায় ক্ষোভ উগড়ে দেন মিকা সিং। রণবীর আল্লাহবাদিয়া তাঁর একটি কুমন্তব্যের জন্যে এখন এই ভাবেই ভাইরাল হয়ে গিয়েছেন। বিভিন্ন জায়গায় তাঁকে নিয়ে এই ভাবেই চর্চা চলছে। এবার সেই ঘটনাতেই, রণবীরকে কার্যত অভিভাবকের মতনই শাসন করলেন মিকা সিং।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+