ফার্স্ট লুক : এমএস ধোনি- দ্য আনটোন্ড স্টোরি, মাহির বায়োপিকে নজরকাড়া সুশান্ত

ফার্স্ট লুক : এমএস ধোনি- দ্য আনটোন্ড স্টোরি, মাহির বায়োপিকে নজরকাড়া সুশান্ত
মুম্বই, ২৫ সেপ্টেম্বর : মিলখা সিং, মেরি কমের পর এবার বড় পর্দায় আসছেন মহেন্দ্র সিং ধোনি। বলিউড আর খেলোয়াড়দের জীবনী নিয়ে ছবি এ এখন আম বাত। মিলখার ভূমিকায় ফরহান আখতার, মেরি কমের ভূমিকায় প্রিয়াঙ্কা চোপড়া প্রশংসা কুড়িয়েছেন যথেষ্ট। এবার সুশান্ত সিং রাজপুতের দিকে সবার নজর। কারণ এম এস ধোনি- দ্য আনটোল্ড স্টোরি ছবিতে নাম ভূমিকায় অভিনয় করছেন সুশান্তই।

<blockquote class="twitter-tweet blockquote" lang="en"><p>Clearing out all those rumours being carried out past few days.It was all false.. Here you go ....BOOM !!! <a href="http://t.co/58vXAGe3Bc">pic.twitter.com/58vXAGe3Bc</a></p>— Sakshi Singh Dhoni (@SaakshiSRawat) <a href="https://twitter.com/SaakshiSRawat/status/514892238027882496">September 24, 2014</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

আজই মুক্তি পেয়ছে ধোনির জীবন অবলম্বনে তৈরি সেই ছবির ফার্স্ট লুক পোস্টার। পোস্টারে দেখা যাচ্ছে ধোনির জার্সি পরা ব্যক্তি ব্যাট হাতে ক্যামেরার দিকে পিছন করে দাঁড়িয়ে আছে। পটভূমি স্টেডিয়াম। জার্সিতে লেখা ৭ নম্বর। ৭ সংখ্যাটি ধোনির জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সপ্তম মাসের (জুলাই) সপ্তম দিনে (৭/৭/১৯৮১) জন্মেছিলেন মাহি।

ছবির পরিচালনা করেছেন নীরজ পান্ডে। টুইটারে ধোনির স্ত্রী সাক্ষীই এই ছবির ফার্স্ট লুক পোস্টারটি টুইট করেছেন। যদিও ছবি নিয়ে কোনও কথা বলেননি ধোনি পত্নী। সম্ভবত ২০১৫ সালে মুক্তি পাবে এই ছবিটি। এই সিনেমা যে ধোনি প্রেমী তথা ক্রিকেট প্রেমীদের জন্যে একটা বড় পাওনা হবে তা বলাই বাহুল্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+