প্রয়াত 'রুদালি' খ্যত পরিচালক কল্পনা লাজমি
দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন ভারতীয় চলচ্চিত্রের অন্যতম গুণী পরিচালক কল্পনা লাজমি। এদিন ভোর রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন ভারতীয় চলচ্চিত্রের অন্যতম গুণী পরিচালক কল্পনা লাজমি। এদিন ভোর রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কল্পনা লাজমির প্রয়াণের শোকবার্তা এদিন সোশ্যাল মিডিয়ায় জানান অভিনেত্রী হুমা কুরেশি।

কিডনির ক্যানসারে অনেকদিন ধরেই ভুগছিলেন এই বিখ্যাত অসমীয় পরিচালক। আর ৬৪ বছর বয়সে ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের অবসান ঘটে । 'রুদালি', 'চিঙ্গারি', 'দমন' এর মত ছবির পরিচালক কল্পনার প্রয়াণে নিঃসন্দেহে শোকাহত বলিউড। শেষবার 'চিঙ্গারি' ছবিতে তাঁকে নির্দেশনার কাজে দেখা যায়। কল্পনার প্রয়াণে টুইটারে একের পর এক প্রতিক্রিয়া উঠে আসে বলিউড থেকে।
অনেকেই জানেন, বিখ্যাত গায়ক ভূপেন হাজারিকার ঘনিষ্ঠ বন্ধু ছিলন কল্পনা। ভূপেনকে নিয়ে তিনি একটি বইও লেখেন। অন্যদিকে, তাঁর চলচ্চিত্র জীবনের বড় প্রাপ্তি হিসাবে উঠে আসে জিম্পল কাপাডিয়া অভিনীত 'রুদালি' ছবিটি। যে ছবিতে ৬৬ তম অ্যাকাডেমি অ্যাওয়র্ডসে ভারতের তরফে শ্রেষ্ঠ বিদেশী ছবি বিভাগে পাঠানো হয়।












Click it and Unblock the Notifications