(ভিডিও) গ্রে ভক্তদের অপেক্ষার অবসান, মুক্তি পেল 'ফিফটি শেডস অফ গ্রে' ছবির ট্রেলার

(ভিডিও) গ্রে ভক্তদের অপেক্ষার অবসান, মুক্তি পেল 'ফিফটি শেডস অফ গ্রে' ছবির ট্রেলার
বেঙ্গালুরু, ২৫ জুলাই : দীর্ঘ অপেক্ষার অবসান। অবশেষে মুক্তি পেল ফিফটি শেডস অফ গ্রে-র ট্রেলার। ইএল জেমস-এর বেস্ট সেলার উপন্যাস সিরিজ ফিফটি শেডস অফ গ্রে-রই গল্প নিয়েই তৈরি হয়েছে হলিউডের এই ছবি। ২০১৫ সালের ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেন্টাইন ডে-র দিন মুক্তি পাওয়ার কথা এই হলিউড ছবির। এই ছবির আড়াই মিনিটের ট্রেলার নিয়ে ইতিমধ্যেই পড়ে গিয়েছে সাড়া।

যাঁরা বইটি পড়েছেন তাঁদের কাছে এছবির গল্প অজানা নয়। আর তাই হয়তো এই ছবি নিয়ে তাঁদের কৌতুহল সবচেয়ে বেশি। আর যাঁরা বইটি পড়েননি তাঁদের জন্য জানিয়ে রাখি গল্পটি ধনী শিল্পপতি ক্রিশ্চিয়ান গ্রে এবং তার 'লাভ ইন্টারেস্ট' নিয়ে। আনাস্তাসিয়া স্টিলও পিছিয়ে নেই। গ্রে প্রেমিকদের পছন্দের তালিকায় আছেন উপন্যাসের নায়িকাও।

<center><iframe width="100%" height="360" src="//www.youtube.com/embed/z4nJX8snP4s?feature=player_embedded" frameborder="0" allowfullscreen></iframe></center>

এই ভিডিও ফুটেজটি মুক্তি পেতেই টুইটারে ঝড় রীতিমতো। গড়ে প্রত্যেক মিনিটে ৮২৮ টি করে টুইট পড়ছে। সোস্যাল নেটওয়ার্কিং সাইটে এখন আলোচনার একটাই বস্তু, 'ফিফটি শেডস অফ গ্রে'। প্রথম দৃশ্য শুরুতে আনাস্তাসিয়ার গ্রে-র অফিসে নীল কার্ডিগান পড়ে যাওয়া থেকে শুরু করে চার্লি ট্যাঙ্গে, 'রেড রুম পেইন' বইটিতে যা যা লেখা রয়েছে সবই অবিকল নকল করা হয়েছে চিত্রায়ণে।

ডাকোতা জনসন অভিনয় করছেন আনাস্তাসিয়ার চরিত্রে, অন্যদিকে জেমি ডোরনান অভিনয় করছেন সুপুরুষ ক্রিশ্চিয়ান গ্রে-র চরিত্রে। এই ট্রেলারে যে লাস্যময়ী গলাটি শোনা যাবে তা জনপ্রিয় বিয়ন্সে-র। কিছুদিন আগে কয়েক সেকেন্ডের একটি ছোট্ট টিজার প্রকাশ করে কৌতুহল আরও বাড়িয়ে দিয়েছিলেন। কিন্তু আড়াই মিনিটের টিজারেও মন ভরল কী? মন ভরাতে এখনও অপেক্ষা করতে হবে ২০১৫ সালের ভ্যালেন্টাইন্স ডে অবধি! যদি ফেব্রুয়ারিটা আগে আসত...!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+