(ছবি) এই 'বাপ-বেটা' জুটিদের পর্দায় দেখার অপেক্ষায় বলিউড
বলিউড বলতেই একরাশ গ্ল্যামার, খ্যাতি, যশ, অর্থ, প্রাচুর্যের কথা আমাদের মাথায় আসে। বলিউড জুটি বলতে সবসময়ই প্রথমে আমাদের মাথায় আসে শাহরুখ-কাজল, ক্যাটরিনা-সলমন, রণবীর-দীপিকা এমন জুটির কথা। [কালজয়ী বলিউড সিনেমায় অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দেন এই অভিনেতারা]
এই সবকটি জুটিই বলিউডে পরীক্ষিত সফল জুটি। এদের সিনেমার পর্দায় দেখতে অভ্যস্ত হয়ে গিয়েছি আমরা। এইসব তারকাদের টানেই একেরপর এক সিনেমা দেখতে প্রেক্ষাগৃহে ভিড় জমান সাধারণ মানুষ। [জেনে নিন কোন কোন বলিউড জোড়ির বয়সের আকাশ-পাতাল ফারাক]
বলিউড সবসময়ই পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে যায়। বহু নতুন মুখ প্রতিবছরের শেষে তারকা হয়ে ওঠে। ফল এই প্রতিবেদনে এমন জুটিদের কথা বলা হয়েছে, যারা একসঙ্গে কাজ করলে ছবি নিয়ে আগ্রহের শেষ থাকবে না দর্শকমহলে। বাবা-ছেলের এই জুটি একসঙ্গে নয়া উন্মাদনা তৈরি করতে পারে বলিউডে। নিচের স্লাইডে দেখে নিন এমনই কয়েকজন বাপ-বেটার জুটিকে। [জেনে নিন সলমনের প্রত্যাখ্যাত কোন সিনেমা বক্সঅফিসে ঝড় তুলেছে]

শাহরুখ-আরিয়ান
এবছরের 'এপ্রিল ফুল ডে'-তে শোনা গিয়েছিল শাহরুখ তাঁর ছেলে আরিয়ানের সঙ্গে নতুন জুটি বাঁধতে চলেছেন। সেই খবরের কোনও সত্যতা ছিল না। তবে এমন খবর সত্যি হোক তা অবশ্যই চায় শাহরুখ ভক্তরা।

জ্যাকি-টাইগার
জ্যাকি শ্রফ তাঁর ছেলে টাইগারের সঙ্গে জুটি বাঁধবেন কিনা তা সময়ই বলবে। তবে বলিউডে 'হিরোপন্তি' সিনেমা দিয়ে অভিনয় জীবন শুরু করা টাইগার বাবার চেয়ে কিছু কম যান না। দুজনে একসঙ্গে জুটি বাঁধলে তা খুব একটা মন্দ হবে না।

অনিল-হর্ষবর্ধন
অনিল কাপুর বলিউডের পাশাপাশি হলিউডের নিজের অভিনয়ের ছাপ রেখেছেন। ছেলে হর্ষবর্ধনের সঙ্গে জুটি বেঁধে তিনি কবে সেলুলয়েড মাতান, সেটাই এখন দেখার বিষয়।

সঈফ-ইব্রাহিম
সঈফ ও তাঁর প্রথম স্ত্রী অমৃতা সিংয়ের ছেলে ইব্রাহিম একেবারে বাবার মতো দেখতে হয়েছে। আগামিদিনে বাবার মতো বা বাবার সঙ্গেই তাঁকে বলিউড অভিষেক হতে দেখলে অবাক হওয়ার কিছু থাকবে না।

রাকেশ রোশন-হৃত্বিক
রাকেশ রোশন ও ছেলে হৃত্বিক বহুদিন ধরে বলিউডে কাজ করলেও একসঙ্গে কোনও ছবিতে কাজ করলে তা বাড়তি পাওনা হবে বলিউডের।

আমির-জুনেইদ
প্রথম স্ত্রী রিনা ও আমিরের সন্তান জুনেইদ 'পিকে' সিনেমায় অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসাবে কাজ করেছেন। তিনি বাবার মতো বিখ্যাত হবেন কিনা তা সময়ই বলবে তবে দুজনকে সেলুলয়েডে দেখা এক অন্যরকম অভিজ্ঞকা হবে তা বলাই যায়।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications