কেন চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যাকে ডিএনএ টেস্ট করতে বললেন ফারাহ খান
এবার অভিনেতা চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যাকে ডিএনএ টেস্ট করা নিয়ে ফারহার সাম্প্রতিক মন্তব্য ইন্টারনেটে ভাইরাল হয়ে উঠেছে।
ফারাহ খানের ঠোঁটকাটা বহু মন্তব্যই বলিউডে বিভিন্ন সময়ে তাঁকে বিতর্কের মুখোমুখি দাঁড় করিয়েছিল। একবার দিপীকা পাড়ুকোনের শৌচালয় ব্যবহার নিয়ে কপিল শর্মার শোতে মজা করতে গিয়ে এক মন্তব্য করে ফাঁপড়ে পড়েছিলেন বলিউডের এই পরিচালক। এবার অভিনেতা চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যাকে ডিএনএ টেস্ট করা নিয়ে ফারাহর সাম্প্রতিক মন্তব্য ইন্টারনেটে ভাইরাল হয়ে উঠেছে।

চাঙ্কি পাণ্ডের স্ত্রী ভাবনা কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় মেয়ে অনন্যার একটি ছবি পোস্ট করেন । ছবিটিতে অনন্যার একটি সেলফিতে অপরূপ সুন্দরী লাগছিল বলিউডের এই তারকা কন্যাকে । সোশ্যাল মিডিয়ায় এই ছবি পড়তেই তাতে , অনন্যার সৌন্দর্যকে প্রশংসা করে কমেন্ট আসতে থাকে।

এরকমই এক কমেন্ট করে বলিউডের পরিচালক ফারাহ খান জানান, 'একটা ডিএনএস টেস্ট করাও প্লিজ... চাঙ্কির মেয়ে হিসাবে ও দারুন সুন্দরী।' কমেন্টের পরই একটি স্মাইলি পোস্ট করেন ফারহা। উল্লেখ্য আর কিছুদিনের মধ্যেই "লে বল' অনুষ্ঠানে অংশ নিতে চলেছেন অনন্যা। যেখানে ২০ জন সুন্দরী মহিলা ও পুরু।কে বেছে নেওয়া হয়। এখানে জম্মু ও কাশ্মীরের রাজকুমারী মতো দেশের অভিজাত মহিলারা অংশ নেন।












Click it and Unblock the Notifications