আমিরকে কাঁদতে দেখলে কেঁদে ফেলেন সানি লিওনিও!
বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানের অভিনয় ভালোবাসেন না এরকম মানুষ খুঁজলে খুব কমই পাওয়া যাবে। যে চরিত্রেই অভিনয় করুন না কেন সেটাতেই জান-প্রাণ ঢেলে দেন আমির। আর তাই তাঁর অভিনীত কোনও চলচ্চিত্র মুক্তি পেলেই দেশে-বিদেশে ভক্তদের ঢল নামে সিনেমা হলগুলিতে।
সম্প্রতি এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে সানি লিওনি জানিয়েছেন, তিনি আমির খানের বড় ভক্ত এবং তিনি তাঁর সব সিনেমা দেখেন। এমনকী সিনেমায় আমিরকে কোনও দৃশ্যে কাঁদতে দেখলে তিনিও চোখের জল ভরে রাখতে পারেন না বলে দাবি করেছেন জিসম-২, রাগিনি এমএমএস-২ খ্যাত সানি লিওনি।

একসময়ের পর্ণস্টার সানি লিওনি মাত্র কয়েকবছর হল বলিউডে পা রেখেছেন। তাঁর লাস্যময়ী রূপ আর পাগল করা শারীরিক আবেদন তিনি ঝড় তুলেছেন মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রিতে। প্রথম থেকেই অভূতপূর্ব জনপ্রিয়তা পেয়েছেন তাঁর চলচ্চিত্র।
আমির খানের বড় ভক্ত সানি জানিয়েছেন, তিনি ও তাঁর পরিবার বলিউড সিনেমা দেখে বড় হয়েছেন। ছোট থেকেই তিনি এখানকার সিনেমা ভালোবাসেন। তবে কখনও এখানে এসে কাজ করবেন তা কোনওদিন স্বপ্নেও ভাবেননি।
আগামী ১০ এপ্রিল সানি লিওনি অভিনীত চলচ্চিত্র 'এক পহেলি লীলা' মুক্তি পাবে। অন্যদিকে আমির এই মুহূর্তে 'দঙ্গল' চলচ্চিত্রের জন্য ব্যস্ত রয়েছেন।












Click it and Unblock the Notifications