Koneenica Banerjee: জীবনের সেরা মুহূর্ত কি? One India বাংলাকে গোপন খবর জানালেন কনীনিকা

Koneenica Bandyopadhyay: দীর্ঘ সময় বিরতি! ফের বড় পর্দায় ফিরছেন অভিনেত্রী কনীনিকা বন্দোপাধ্যায়। 'আয় তবে সহচরী' ধারাবাহিকে দেখা গিয়েছিল অভিনেত্রীকে।

সেখানে সহচরী সেনগুপ্তর চরিত্রে অভিনয় করছিলেন তিনি (Koneenica Bandyopadhyay) । কিন্তু হঠাত করেই শারীরিক বেশ কিছু সমস্যার মধ্যে পড়তে হয় অভিনেত্রীকে। আর এরপরেই চিকিতসা করাতে চেন্নাইতে যান কনীনিকা। যদিও বাড়ি ফিরেছেন বেশ কিছুদিন আগেই। তবে চিকিৎসকদের পরামর্শে বিশ্রামেই ছিলেন তিনি।

বড় পর্দায় ফিরছেন অভিনেত্রী কনীনিকা বন্দোপাধ্যায়

তবে এর মাঝেই দেবের প্রোডাকশনে মুক্তি পায় 'প্রজাপতি'। যেখানে দেবের দিদি এবং মিঠুন চক্রবর্তীর বড় মেয়ের ভূমিকাতে অভিনয় করেন কনীনিকা। প্রজাপতি সিনেমাতে তাঁর অভিনয় বেশ প্রশংসিত হয়েছে দর্শকদের কাছে। মাঝে ওটিটি হৈচৈ'তে মুক্তি পেয়েছে 'রাজনীতি' বলে একটি ওয়েব সিরিজ।

যেখানে কৌশিক গঙ্গোপাধ্যায়ের স্ত্রীয়ের ভূমিকাতে অভিনয় করতে দেখা গিয়েছে কনীনিকা। দীর্ঘ বিরতির পর ফের বড় পর্দায় ( Bengali Movies 2023) ফিরছেন অভিনেত্রী। রিলিজ করতে চলেছে রাজর্ষি দে'র (DSR Entertainment House) 'মায়া' (Mayaa)। আজ ৭ জুলাই মুক্তি পেয়েছে এই সিনেমা। যেখানে পারমিতা'র চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে।

মূলত উইউনিয়াম শেক্সপিয়ারের ম্যাকবেথ অবিলম্বে তৈরি করা হয়েছে এই সিনেমা। তার আগে ওয়ান ইন্ডিয়ার মুখোমুখি খোলামেলা আড্ডায় কনীনিকা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায় মায়াতে একেবারে অন্য ভূমিকাতে দেখা যাবে তাঁকে। শুধু তাই নয়, জীবনের সেরা মুহূর্ত কি তাও জানালেন অভিনেত্রী।

রইল সেই ভিডিও-

মায়া একেবারে অন্য ধারার একটি সিনেমা। যা দর্শকদের নজর টানবে বলেই মনে করা হচ্ছে। শুধু তাই নয়, ছবিতে একাধিক টুইস্ট আছে। কনীনিকা বন্দ্যোপাধ্যায় ছাড়াও এই ছবিতে রাহুল, সায়ন্তনী গুহঠাকুরতা, কমলেশ্বর মুখোপাধ্যায় সহ একঝাক অভিনেতা এবং অভিনেত্রীরা কাজ করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+