কলকাতার পিঙ্ক বল টেস্টে রানি থেকে রুনা! ওপার বাংলা থেকে সৌরভ-মমতার জন্য কোন উপহার আসছে
কলকাতায় পা রাখলে যে কেউই বলতে পারেন 'সিটি অফ জয়' এর আরেক নাম এখন 'পিঙ্ক সিটি'। গোটা ইডেন পিঙ্ক বল টেস্ট ঘিরে সেজেছে গোলাপী রঙে। দেশের তাবড় ক্রিকেট সেলেবদের এই ঐতিহাসিক টেস্টের আসরে আজ বিশেষ সংবর্ধনায় সম্মানিত করা হবে।ভারত-বাংলাদেশের এই টেস্ট উপস্থিত থাকছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও এরাজ্যের মুখ্যমন্ত্রী। এদিন হাজির থাকছেন মিমি-নুসরত থেকে শুরু করে রানি মুখোপাধ্যায় ও রুনা লায়লারাও।

সমারোহে রানি
তারকাখচিত সমারোহ। গোলাপী আলোয় সাজা ঐতিহ্যের ইডেন। আর সেখানে দুই বাংলার নামী সেলেবরা। বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভের উদ্যোগে একযোগে দুই বাংলা ঘিরে এমন আয়োজন সম্ভব হয়েছে। জানা গিয়েছে, সৌরভের আমন্ত্রণে এদিন মাঠে হাজির থাকছেন বলিউড অভিনেত্রী রানি মুখোপাধ্যায়। কলকাতায় শ্যুটিং এর ফাঁকে তিনিও আজ থাকছেন ইডেনে।

সৌরভ-মমতার জন্য মিষ্টি!
বাংলাদেশ থেকে কলকাতায় এসেছেন বিখ্যাত সঙ্গীত শিল্পী রুনা লায়লাও। এক বাংলা সংবামাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, সৌরভ গঙ্গোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য তিনি ওপার বাংলার ভালো মিষ্টি নিয়ে আসবার কথা ভেবেছেন। প্রসঙ্গত, এদিন ফের আরেকবার এই প্রখ্যাত গায়িকার হাত ধরে ইডেন মাততে চলেছে 'সাধের লাউ' এর তালে! কারণ ইডেনের বর্ণাঢ্য অনুষ্ঠানে সুরের ঝড় তোলবার কথা রুনা লায়লার।

মমতা-হাসিনার জন্য বিশেষ উদ্যোগ সৌরভের
এদিকে, জমকালো আয়োজনের মাঝেই সৌরভ নিজে ঠিক করে দিয়েছেন এদিন ইডেনের মধ্যাহ্নভোজে শেখ হাসিনা ও মমতা বন্দ্যোপাধ্যায়দের খাবারের মেন্যু। জানা গিয়েছে, এক্কেবারে খাঁটি বাঙালি কিছু পদই বেছে নিয়েছেন সৌরভ।
-
'বাংলায় উৎপাদিত রান্নার গ্যাস যেন বাইরে না যায়'! অন্ডাল যাওয়ার আগে কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি মমতার, আর কী বললেন? -
বিবেচনাধীন ভোটারদের নিষ্পত্তিতে গতি, আজই আসছে দ্বিতীয় অতিরিক্ত তালিকা -
রাম নবমীতে শান্তির বার্তা ও শুভেচ্ছা মমতার, উৎসব ঘিরে রাজ্যজুড়ে কড়া নজরদারি -
ভোটের আগে প্রশাসনে রদবদলের ঝড়, পদমর্যাদা খর্ব করার অভিযোগে ডব্লিউবিসিএস মহলে ক্ষোভ -
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
বকেয়া ডিএ দ্রুত পরিশোধে তৎপর রাজ্য, সপ্তাহান্তে ছুটি বাতিল -
বীরভূমে মঞ্চে তোপ মমতার, ভোটাধিকার নিয়ে কড়া বার্তা বিজেপিকে -
হামলা যতই বাড়ুক, জয় তৃণমূলেরই, পাণ্ডবেশ্বরে আক্রমণাত্মক মমতা -
মুখ্যমন্ত্রীকে নিয়ে আপত্তিকর ভিডিয়ো ছড়ানোয় তৎপর পুলিশ, শেক্সপিয়র সরণিতে এফআইআর -
আজ থেকেই ফের বদলাবে আবহাওয়া, ঝড় বৃষ্টির সতর্কতায় দক্ষিণবঙ্গের একাধিক জেলা -
কখনও ঝড় বৃষ্টি, কখনও রোদ, জেনে নিন আজকের আবহাওয়ার আপডেট -
ভোটের আগে উত্তাপ! মধ্যরাতে ভবানীপুরে শুভেন্দু, কী কারণ? উত্তেজনার মাঝে সরাসরি থানা থেকেই সিপি-কে ফোন











Click it and Unblock the Notifications