পর্নকাণ্ডে বাড়ি তল্লাশির সময় ক্ষোভে-কান্নায় ভেঙে পড়ে রাজকে কী বলেছিলেন শিল্পা?
পর্নফিল্ম কাণ্ড ঘিরে আপাতত ১৪ দিনের হেফাজতে রয়েছের শিল্পা শেট্টির স্বামী তথা বিজনেজ টাইকুন রাজ কুন্দ্রা। আজও খারিজ হয়েছে তাঁর জামিনের আবেদন। এদিকে, গত শুক্রবার শিল্পা শেট্টির উপস্থিতিতে রাজ কুন্দ্রার জুহুর বাংলো তল্লাশিতে যায় মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। সেই সময় রাজকেও সঙ্গে নিয়ে যায় মুম্বই পুলিশ। আর তদন্তকারী অফিসারদের সামনেই শিল্পা ও রাজের ব্যাপক ঝগড়া হয়েছে বলে খবর। কী নিয়ে কথা কাটাকাটি হয়, তা উঠে এসেছে ইন্ডিয়া টুডের খবরে।

বন্দি হয়ে নিজের বাড়িতে ঢুকেছিলেন রাজ!
পর্নফিল্ম কাণ্ডে রাজ কুন্দ্রা গ্রেফতার হতেই তোলপাড় শুরু হয়। এরপর ধৃত রাজকে নিয়ে তাঁর বাড়ি তল্লাশিতে যায় মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। সেই সময় বন্দি রাজ নিজের বাড়িতে ঢুকতেই কান্নায় ভেঙে পড়েন স্ত্রী শিল্পা। রাজকে দেখেই ক্ষুব্ধ শিল্পা প্রবল সুর চড়িয়ে কার্যত ঝগড়া করেছেন বলে শোনা যাচ্ছে।

কান্নায় ,ক্ষোভে রাজকে কী বলেছিলেন শিল্পা?
তদন্তকারীদের সামনেই রাজকে দেখে ক্ষেভে ফেটে পড়েন শিল্পা শেট্টি। চোখ ভর্তি জল নিয়ে শিল্পা ক্ষোভের সুরে রাজকে বলেন, রাজের জন্য গোটা পরিবারের সম্মান নষ্ট হচ্ছে। আর এই কথাকে সামনে রেখেই শিল্পা একের পর এক বক্তব্য পেশ করতে থাকেন।

রাজকে কোন কথা স্মরণ করিয়ে দেন শিল্পা?
ঘটনার সময় উপস্থিত তদন্তকারীরা জানিয়েছেন যে, রাজকে দেখেই শিল্পা বলেন, তাঁর স্বামীর জন্যই বহু ব্র্যান্ডের বিজ্ঞাপনের অফার খুইয়ে ফেলছেন শিল্পা, প্রভাবিত হচ্ছে তাঁর ফিল্ম কেরিয়ার। আর এই বক্তব্য সামনে রেখেই শিল্পা প্রবল ঝগড়া করেন রাজের সঙ্গে।

শিল্পা শেট্টিকে জেরা
এদিকে, শিল্পা শেট্টিকে একাধিক বার জেরা করেছে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ। তবে যতবারই তদন্তকারী কর্তারা শিল্পাকে প্রশ্ন করেন, বা তদন্ত করেন ব্যবসায়ী অভিনেত্রীর ভূমিকা নিয়ে, দেখা গিয়েছে শিল্পা কোনওভাবেই রাজের পর্ন ব্যবসায় জড়িত ছিলেন না। তবে সূত্রের খবর, বাড়িতে গিয়ে এভাবে জেরার ঘটনা নিয়ে শিল্পা ব্য়াপক হতাশ হয়েছিলেন। তদন্তকারীদের সামনেই রাজের সঙ্গে শিল্পার প্রবল ঝগড়া হয়।












Click it and Unblock the Notifications