Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মহাকুম্ভের এই সময়েই মহামণ্ডলেশ্বর হয়েছিলেন মমতা কুলকার্নি, আর এই সময়ের মধ্যেই ছেড়ে দিলেন নিজের পদ!

বলিউড অভিনেত্রী থেকে সাধ্বী হয়ে ওঠা মমতা কুলকার্নি অবশেষে কিন্নর আখড়ার মহামণ্ডলেশ্বর পদ থেকে পদত্যাগের ঘোষণা করে দিলেন। সোমবার একটি ভিডিও বার্তার মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে নিজের সিদ্ধান্তের কথা জানান।

সম্প্রতি আচার্য মহামণ্ডলেশ্বর লক্ষ্মী নারায়ণ ত্রিপাঠী এবং কিন্নর আখড়ার প্রতিষ্ঠাতা ঋষি অজয় দাসের মধ্যে দ্বন্দ্বের জেরে এই সিদ্ধান্ত দীর্ঘদিন ধরে প্রতীক্ষিত ছিল। অবশেষে সেই সিদ্ধান্ত নিয়েই নিলেন মমতা কুলকার্নি।

Mamta Kulkarni

  • ভিডিও বার্তায় কী বলেন এদিন প্রাক্তন অভিনেত্রী?

ভিডিওতে মমতা কুলকার্নি বলেন, "আমি, মহামণ্ডলেশ্বর মমতা নন্দগিরি, এই পদ থেকে পদত্যাগ করছি। দুই পক্ষের মধ্যে যে দ্বন্দ্ব চলছে, তা অনুচিত। আমি ২৫ বছর ধরে সাধ্বীর জীবন যাপন করছি এবং এভাবেই থাকব। মহামণ্ডলেশ্বর হিসেবে আমাকে নিযুক্ত করার পর যেভাবে ক্ষোভ সৃষ্টি হয়েছে, তা অযৌক্তিক। আমি বলিউড ছেড়েছি বহু বছর আগে, কিন্তু এখনও আমার সিদ্ধান্তকে ঘিরে বিতর্ক তৈরি হয়"।

তিনি আরও বলেন, "আমি বুঝতে পারছি, অনেকেই আমাকে এই পদে নিযুক্ত করাকে মেনে নিতে পারেননি। আমার সাধনা আমার নিজস্ব বিষয় এবং আমার জন্য ব্রহ্মাণ্ডের দ্বার উন্মুক্ত"। তাই তিনি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়ে নেন।

  • বিতর্কের সূত্রপাত

কিন্নর আখড়ার বেশ কয়েকজন সাধু মমতা কুলকার্নিকে মহামণ্ডলেশ্বর হিসেবে স্বীকৃতি দেওয়ার বিরোধিতা করেন। ক্রমবর্ধমান বিতর্কের ফলে আখড়ার প্রতিষ্ঠাতা ঋষি অজয় দাস সিদ্ধান্ত নেন, মমতা কুলকার্নি এবং লক্ষ্মী নারায়ণ ত্রিপাঠী- উভয়কেই পদ থেকে সরিয়ে দেওয়া হবে। তবে এ নিয়েও মতভেদ তৈরি হয়। লক্ষ্মী নারায়ণ ত্রিপাঠী দাবি করেন, ঋষি অজয় দাস ২০১৭ সালেই আখড়া থেকে বহিষ্কৃত হয়েছিলেন এবং তার নেওয়া কোনো সিদ্ধান্তের বৈধতা নেই। অতএব তিনি কাউকে পদ থেকে সরিয়ে দিতে পারেন না। আর এই নিয়েই ঋষি অজয় দাস বনাম লক্ষ্মী নারায়ণ ত্রিপাঠী বচসা বেঁধে যায়। এই দুজনের মাঝে পড়ে বিরক্ত হন প্রাক্তন অভিনেত্রীও। তাই সব কিছুর মাঝে নিজেই পদত্যাগ দিয়ে দিলেন 'মমতা নন্দগিরি'।

মমতা কুলকার্নির পদত্যাগের এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন তুলেছে। কেউ কেউ বলছেন, আখড়ার অন্তর্দ্বন্দ্বের কারণে মমতা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন, আবার অনেকেই মনে করছেন, মমতার পদত্যাগ আখড়ার শান্তি পুনঃপ্রতিষ্ঠা করবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+