Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Dunki: সেটের মধ্যেই ভিকির কাছে ক্ষমা চেয়েছিলেন শাহরুখ, কেন জানেন?

ধীরে ধীরে এগিয়ে আসছে শাহরুখ খানের ছবি ডাঙ্কির মুক্তির দিন। এই নিয়ে চলতি বছরে তিন নম্বর ছবি মুক্তি পেতে চলেছে কিং খানের। পাঠান এবং জওয়ান বক্স অফিসে রেকর্ড গড়েছে। সেই রেকর্ড এখনও ভাঙতে পারেনি কেউ। এবার আসছে ডাঙ্কি।

ইতিমধ্যেই ডাঙ্কির প্রচারের তোরজোর শুরু করে দিয়েছে টিম রাজকুমার হিরানি। ডাঙ্কিতে শাহরুখ খান ছাড়াও রয়েছেন ভিকি কৌশল, তপসি পান্নু। পাঠান এবং জওয়ানের মতো শাহরুখ খানের ডাঙ্কিকে ঘিরেও বেশ উন্মাদনা তৈরি হয়েছে। এরই মধ্যে ছবির বেশ কয়েকটি গান মুক্তি পেয়েছে।

Dunki

তবে শাহরুখ ছাড়া ডাঙ্কি নিয়ে এখনও প্রকাশ্যে কিছু বলতে শোনা যায়নি ভিকি কৌশল বা তপসি পান্নুকে। তবে কফি ইউথ করনে এই নিয়ে কথা বলেছেন শাহরুখ খান। ভিকি বলেছেন শাহরুখ খানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাই বিশেষ। শাহরুখ নাকি তাঁকে বলেছেন ডাঙ্কিতে নাকি সেরা অভিনয় করেছে ভিকি। কেন তাঁকে বাদশাহ বলেন সকলে সেটা তাঁর সঙ্গে কাজ করেই বুঝতে পেরেছি।

শ্যুটিংয়ের অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে ভিকি বলেছেন, শ্যুটিং চলাকালীন একদিন শাহরুখ খানকে জরুরি ভিত্তিতে দিল্লি উড়ে যেতে হয়েছিল। সেদিন বাদশাহের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ শট দেওয়ার ছিল। তখন এক ডামির সঙ্গে সেই শট দিতে হয়েছিল তাঁকে। শাহরুখ খানও একই ভাবে কাজটি করেছিলেন। পরে রাত্তিরে দিল্লি থেকে শাহরুখ নাকি ভিকিকে ফোন করেছিলেন। কিন্তু একটি ইভেন্টে থাকার কারণে তিনি সেই ফোন ধরতে পারেননি। পরে মেসেজ করে শাহরুখ জািনয়েছিলেন যে সেই সিনটি তিনি আবার করতে চান।

পরের দিন সেটে এসে শাহরুখ খান ফের সিনটি করার কথা বলেন। কিন্তু রাজকুমার হিরাণি আশ্বস্ত করার পর তিনি িনশ্চিন্ত হন। এবং ভিকি কৌশলের কাছে ক্ষমা চেয়ে িনয়েছিলেন যে সিনটির সময় তিনি তাঁর সঙ্গ দিতে পারেননি বলে। িনজের কাছের প্রতি এতোটাই সচেতন শাহরুখ খান এখনও।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+