'দোস্তানা' জুটি জন-অভিষেক এবার করবেন 'হেরাফেরি'
মুম্বই, ১২ জানুয়ারি : আট বছর আগে এই জুটি বড়পর্দায় শোরগোল ফেলে দিয়েছিল। এঁরা অভিনেতা-অভিনেত্রীর জুটি নন। বরং দুই অভিনেতার জুটি। অভিষেক ও জন আব্রাহাম। জন-অভিষেকের 'দোস্তানা' চর্চার বিষয় হয়েছিল। এই ম্যাজিক জুটি ফের একবার বড়পর্দায় দেখা যাবে।
জন-অভিষেক এবার আর বড়পর্দায় দোস্তানার নিদর্শন দেবেন না বরং দেখাবেন হেরাফেরি। ফিরোজ নডিয়াডওয়ালার হেরাফেরি সিনেমা সিরিজের তৃতীয় ছবিটি আসতে চলেছে 'হেরাফেরি ৩'।নীরজ ভোরার পরিচালনায় এই ছবিতে পরেশ রাওয়াল এবং সুনীল শেঠিকে দেখা যাবে। এই দুই অভিনেতাই হেরাফেরি সিরিজের আগের দুটি ছবিতে অভিনয় করেছেন।

তবে হেরাফেরি সিরিজের অন্যতম অভিনেতা অক্ষয় কুমারকে হেরাফেরি ৩-এ দেখতে পাবেন না দর্শকরা। জুন মাস থেকে এই ছবির শুরু হওয়ার কথা। মূলত দুবাই, লাস ভেগাস, মুম্বইতে হবে শুটিং।
সূত্রের খবর অনুযায়ী, "নীরজ ভোরার মতে কৌতুক চরিত্রে অভিষেক খুব স্বচ্ছন্দ ও স্বাভাবিক। সেই কারণে মুখ্য চরিত্রের অভিনেতার সঙ্গে চুক্তি সই করা নিয়ে কখনও দোটানায় ছিলেনই না পরিচালক। আমরা আশা করি দোস্তানায় জন ও অভিষেক যে জাদু ছড়াতে পেরেছিল, এই ছবিতেও সেই ক্যারিশমা বজায় থাকবে। "












Click it and Unblock the Notifications