Singham Again: জানেন সিংহম এগেন ছবিতে কত টাকা পারিশ্রমিক পেয়েছেন অজয়-দীপিকারা

ফের বড় পর্দায় ফিরছে রোহিত শেট্টির সুপার কপস সিংহম। সিংহম এগেন ছবির ট্রেলর প্রথম ঝলকেই চমক দিয়েছে। এক ঝাঁক তারকা সমাবেশে ফের রোহিত শেট্টি ফিরছেন তাঁর সিংহম এগেন নিয়ে। যার প্রধান চরিত্রে রয়েছেন সুপার কপ অজয় দেবগন।

ট্রেলরেই দর্শকদের মন জয় করে ফেলেছে ছবিটি। অজয় দেবগণ ছাড়াও ছবিতে রয়েছেন দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, জ্যাকি স্রফ, টাইগার স্রফ, অক্ষয় কুমার। বিগ বাজেটের ছবি তাতে কোনও সন্দেহ নেই। তবে এই ছবির তারকাদের পারিশ্রমিক শুনলে চমকে উঠবেন। ছবির প্রধান চরিত্র অজয় দেবগণ একাই নিয়েছে ৩৫ কোটি টাকা। এমনই বলছে রিপোর্ট।

Singham Again

অন্যদিকে রণবীর সিংও কিছু কম পারিশ্রমিক নেননি। তিনি নাকি নিয়েছেন ১০ কোটি টাকা। সিংহমের সিক্যুয়েল সিম্বা সিরিজে অভিনয় করেছিলেন তিনি। অন্যদিকে অক্ষয় কুমার তাঁর স্পেশাল অ্যাপিয়ারেন্সের জন্য নিয়েছেন ২০ কোটি টাকা। সেতুলনায় দীপিকা পাড়ুকোন খুব কমই পারিশ্রমিক নিয়েছেন। ছবিতে লেডি সিংহম শক্তি শেট্টির ভূমিকায় অভিনয় করেছেন দীপিতা। তার জন্য তিনি নিয়েছেন ৬ কোটি টাকা।

অন্যদিকে করিনা কাপুর নিয়েছেন ১০ কোটি টাকা। অর্থাৎ দীপিকা পাড়ুকোনের চেয়ে বেশি পারিশ্রমিক পেয়েছেন করিনা। ছবিতে ভিলেনের চরিত্রে দেখা গিয়েছে অর্জুন কাপুরকে। তার জন্য তিনি ৬ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন। ছবিতে এসিপি সত্যার চরিত্রে অভিনয় করেছেন টাইগার স্রফ। তিনি নিয়েছেন ২ কোটি টাকা। এই প্রথম সুপার কপ সিরিজে অভিনয় করছেন তিনি।

দীপাবলিতে মুক্তি পেতে চলেছে ছবিটি। ভুলভুলাইয়া ৩-র সঙ্গে সমান টক্কর দেবে ছবিটি সিনেমা হলে। একেবারে কাঁটায় কাঁটায় টক্কর হবে এবার দীপাবলিতে। একেবারে জমজমাট বক্স অফিস হতে চলেছে তাতে কোনও সন্দেহ নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+