Dunki: ৫০০ NRI আসছেন ভারতে শুধু মাত্র শাহরুখের জন্য, কী করবেন তাঁরা জানেন?
বয়স বাড়লেও শাহরুখের জনপ্রিয়তা কিন্তু এক বিন্দু কমেনি। উল্টে বেড়েছে। বিশেষ করে পাঠান এবং জওয়ান সিনেমার পর তো শাহরুখের ফ্যানের সংখ্যা দ্বিগুণ হয়ে গিয়েছে। এক ধাক্কায় ফের শাহরুখ বলিউডের মেগাস্টারের তালিকায় চলে এসেছেন।
সামনেই আরেকটি ছবি আসতে চলেছে শাহরুখের। ডাঙ্কি। চলতি মাসেই মুক্তি পাবে ছবিটি। তার তোরজোর শুরু হয়ে গিয়েছে। রাজকুমার হিরাণীর সঙ্গে ছবিটি মুক্তি পেতে চলেছে। চলতি বছরে শাহরুখ খানের তৃতীয় ছবি হতে চলেছে ডাঙ্কি। ইতিমধ্যেই তার টিজার প্রকাশ্যে এসেছে।

তপসি পান্নু, ভিকি কৌশলও রয়েছেন ছবিটিতে। পাঠান এবং জওয়ানের মতো এটা অ্যাকশন মুভি নয় শাহরুখের। ট্রেলারেই সেটা প্রকাশ্যে এসেছে। ডাঙ্কি একটু অন্যধারার ছবি। আগামী ২২ ডিসেম্বর ছবিটি মুক্তি পাওয়ার কথা। গোটা ডিসেম্বর মাস জুড়ে একের পর এক বিগ বাজেটের ছবি রিলিজ করবে।
মাসের প্রথম দিনেই মুক্তি পেয়েছে রণবীর কাপুর-রশ্মিকা মন্দানার অ্যানিম্যাল। প্রথম দিনেই বক্স অফিসে ১০০ কোটির কালেকশন করবে বক্স অফিসে। সেটা হলে রণবীরের অ্যানিম্যাল ছাড়িয়ে যাবে শাহরুখের জওয়ান এবং পাঠানকেও। কাজেই তার পরে ডাঙ্কির বক্স অফিস কালেকশন ধরে রাখতে হলে বড় পরিকল্পনা করতেই হবে শাহরুখকে।
শোনা যাচ্ছে ডাঙ্কি দেখতে ৫০০-র বেশি এনআরআই আসছেন ভারতে। সকলেই অবশ্যই শাহরুখ খানের ফ্যান। নেপাল, কানাডা, আমেরিকা, দুবাই থেকে আসছে প্রবাসী ভারতীয়রা। যাঁরা একটা সময়ে দেশ ছেড়ে সেখানে গিয়েছিলেন। এবং সেখানেই বসবাস শুরু করে দেন।












Click it and Unblock the Notifications