'ফেলুদা ফেরত'-এর সাফল্যের পর হঠাৎ কেন 'গ্যাংটক'-এ সৃজিত, কোন গণ্ডগোলের সূত্র দিলেন পরিচালক

'ফেলুদা ফেরত'-এর সাফল্যের পর হঠাৎ কেন 'গ্যাংটক'-এ সৃজিত, কোন গণ্ডগোলের সূত্র দিলেন পরিচালক

'ফেলুদা ফেরত'-এর সাফল্যের পর হঠাৎ কেন 'গ্যাংটক'-এ সৃজিত মুখোপাধ্যায়? পরিচালক আগেই জানিয়েছিলেন, ফেলুদার ছিন্নমস্তার অভিশাপ ও যত কাণ্ড কাটমান্ডু এই দুই গল্প নিয়ে দুটি ওয়েব সিরিজ তৈরি করেছেন। যার মধ্যে ২০২০ সালের ডিসেম্বরে ছিন্নমস্তার অভিশাপের গল্প নিয়ে ফেলুদা ফেরত রিলিজের পর ইতিমধ্যে দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। এরপর হঠাৎ কেন,গ্যাংটকে সৃজিত মুখোপাধ্যায়? তবে কি এবার ফেলুদা নিয়ে নতুন বছরে চমক দিতে চলেছেন পরিচালক?

পরিবার নিয়ে ঘুরতে বেড়িয়েছেন সৃজিত

পরিবার নিয়ে ঘুরতে বেড়িয়েছেন সৃজিত

একটুকু পরে উত্তেজনার পারদ ওঠার আগেই আসল সত্যিটা জানানো যাক। আসলে ফেলুদা ফেরতের সাফল্যের পর পরিবার নিয়ে ঘুরতে গিয়েছেন সৃজিত মুখোপাধ্যায়। দল বেঁধে গ্যাংটক গিয়েছেন সৃজিত।

ব্যাকড্রপে পাহাড়

ব্যাকড্রপে পাহাড়

গ্যাংটকে ঘুরতে গিয়ে পাহাড়কে ব্যাকড্রপে রেখে সৃজিত-মিথিলা হাসি মুখে সেলফি পোস্ট করেছেন। সঙ্গে মেয়েকে নিয়েও একটি ছবি দিয়েছেন পরিচালক। এরপরই পরিবারের সঙ্গে তাঁর সময় কাটানো নিয়ে চর্চা শুরু। ব্যস্ত পরিচালককে এখন পরিবারকে সময় দিতে দেখে অনেকেই সৃজিত এখন ঘরমুখো হয়েছেন বলেও সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেছেন।

উইথ মাই লিটিল উওম্যান

উইথ মাই লিটিল উওম্যান

সিকিমের রংপো শহরের ওয়েসিস ক্যাফে থেকে স্ত্রী ও মেয়ের সঙ্গে ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সৃজিত। সেখানেই পরিচালক ক্যাপশনে লিখেছেন, 'উইথ মাই লিটিল উওম্যান' এর আগে দল নিয়ে গ্যাংটক রওনা দেওয়ার মুহূর্তে শেয়ার করে সৃজিত লিখেছেন, 'গ্যাংটকে গণ্ডগোল'।

বরফের কোলে স্ত্রীকে নিয়ে সৃজিত

বরফের কোলে স্ত্রীকে নিয়ে সৃজিত

এদিন বরফের কোলে দাঁড়িয়ে স্ত্রী ও বন্ধুদের নিয়েও ছবি পোস্ট করেছেন সৃজিত। ঘুরতে যাওয়ার এই ফাঁকেই কি কাউকে না জানিয়ে রেইকি করে এলেন, সেই নিয়েও সৃজিত ভক্তদের মনে কৌতুহল তৈরি হয়েছে। সব মিলিয়ে বড়সড় গণ্ডগোলের ইঙ্গিত পাচ্ছেন ফ্যানেরা, শেষ পর্যন্ত সেটি 'গ্যাংটকে গণ্ডগোল' হয়ে ধরা দেয় নাকি অন্য কিছু জানতে মুখিয়ে সিনেমাপ্রেমীরা।

ছবি সৌজন্যে সৃজিতের ইনস্ট্রাগ্রামের ছবি

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+