জানেন কি বিয়ের আগে বলিউডের এই ৮ অভিনেত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন
জানেন কি বিয়ের আগে বলিউডের এই ৮ অভিনেত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন
মা হওয়া সব নারীদের কাছেই অত্যন্ত গর্বের বিষয়। তাঁর শরীরে একটু একটু করে একটা প্রাণ বেড়ে উঠছে এইন অনুভবের চেয়ে বড় কিছু হয় না। তবে বলিউডে এমন অনেক দুঃসাহসী অভিনেত্রীরা রয়েছেন যাঁরা বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়েছেন। না, সেটা নিয়ে কারোর আপত্তি থাকার কথা নয়। আমরা শুধু জানব বলিউডের সেইসব অভিনেত্রীদের কথাই যাঁরা বিযের আগেই অন্তঃসত্ত্বা হন।

নেহা ধুপিয়া
নেহা ধুপিয়া তাঁর দীর্ঘদিনের প্রেমিক অঙ্গদ বেদিকে বিয়ে করেন ২০১৮ সালে, দিল্লির একটি গুরুদ্বারে এবং বিয়ের ৬ মাস পরই নেহা জন্ম দেন তাঁদের প্রথম কন্যা সন্তানের। নভেম্বরে জন্ম হয় অঙ্গদ ও নেহার কন্যা মেহেরের। নেহা এবং অঙ্গদ কয়েকমাস এই অন্তঃসত্ত্বার খবর গোপন করার চেষ্টা করেছিলেন তবে পরে স্বীকার করে নিয়েছেন যে বিয়ের আগেই নেহা গর্ভবতী হয়ে গিয়েছিলেন।

কঙ্কনা সেন শর্মা
কঙ্কনা সেন শর্মা রোম্যান্টিকভাবে জড়িয়ে পড়েন তাঁরই সহ-অভিনেতা রণবীর সোরের সঙ্গে এবং এই যুগল খুব গোপনভাবে নিজেদের বিয়ে সারেন। ২০১০ সালে কঙ্কনার বাড়িতেই তাঁদের বিয়ে হয় এবং ২০১১ সালের গোড়ার দিকে কঙ্কনা জন্ম দেন ছেলে হারুনের। তাই এটা খুবই স্পষ্ট যে কঙ্কনাও তাঁর বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন। এই দম্পতি আর একসঙ্গে থাকেন না, তাঁদের মধ্যে বিচ্ছেদ হয়ে গিয়েছে তবে কঙ্কনা ও রণবীর এখন খুবই ভালো বন্ধু। তাঁরা একসঙ্গে নিজেদের সন্তানের কাস্টাডির দায়িত্ব পালন করছেন।

শ্রীদেবী
শ্রীদেবী বনি কাপুরের সঙ্গে জড়িয়ে পড়েন এবং বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়ে যান। এটা সেই সময় খুব বড় ধরনের বিতর্কের সৃষ্টি করেছিল। শ্রীদেবী ও তাঁর মেয়েদের প্রতি বনি কাপুরের ছেলে অর্জুন কাপুরের আচরণও ঠিক ছিল না সেই সময়। তবে শ্রীদেবী এটা স্বীকার করেছিলেন যে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন, এমনকী তখন বনি কাপুর বিবাহিত। শ্রীদেবী একমাত্র অভিনেত্রী যে এই সত্য কথাটি জনসমক্ষে প্রকাশ করেছিলেন। শ্রীদেবী যখন সাতমাসের অন্তঃসত্ত্বা সেই সময় তিনি বনি কাপুরকে বিয়ে করেন।

সেলিনা জেটলি
২০১১ সালের জুলাই মাসে সেলিনা জেটলি বিয়ে করেন তাঁর প্রেমিক পিটার হাগকে এবং ২০১২ সালের মার্চে তিনি যমজ সন্তানের জন্ম দেন। যদিও এই দম্পতি খুব জোরালোভাবে এটা অস্বীকার করেন যে সেলিনা বিয়ের আগে গর্ভবতী হয়ে গিয়েছিলেন। যদিও এটা গোপন করার কোনও মানে হয় না, কারণ সন্তান জন্মের তারিখই বলে দিচ্ছে আসল কথা। অনেকেই মনে করেন যে অন্তঃসত্ত্বার কারণেই সেলিনা প্রম্প ওয়েডিং করেন। ২০১৭ সালে সেলিনা জেটলি ফের যমজ সন্তানের জন্ম দেন।

নাতাশা স্টানকোভিক
মডেল তথা অভিনেত্রী নাতাশা ২০২০ সালে বিয়ে করেন ক্রিকেটার হার্দিক পাণ্ডিয়াকে। তাঁদের সম্পর্ক ছিল একেবারেই গোপন। বাগদান পর্ব সারার পরই তাঁরা নাতাশার অন্তঃসত্ত্বা হওয়ার খবর ঘোষণা করেন। এরপর এই যুগল জানুয়ারিতে বিয়ে করেন এবং জুলাই মাসে নাতাশা সন্তানের জন্ম দেন। এটা খুব স্পষ্ট ছিল যে নাতাশা বিয়ের আগেই গর্ভবতী হয়ে যান। নাতাশা ও হার্দিকের ছেলের নাম অগ্যস্ত।

নীনা গুপ্তা
বলিউডের দুঃসাহসিক অভিনেত্রী বলেই পরিচিত নীনা গুপ্তা। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার ভিভিয়ান রিচার্ডের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে তিনি সর্বদাই খোলামেলা ছিলেন। তিনি বিয়ের আগে সন্তানের জন্ম দেওয়া নিয়ে কোনও গোপনীয়তা রাখেননি। তিনি তাঁর মেয়ে মাসাবা গুপ্তাকে একাই বড় করে তুলেছেন। নীনা গুপ্তা ২০০৮ সালে বিবেক মেহরাকে বিয়ে করেন। বর্তমানে মাসাবার একটি জনপ্রিয় প্যাশন ব্র্যান্ড রয়েছে, যার নাম হাউজ অফ মাসাবা।

মহিমা চৌধুরি
২০০৬ সালে অভিনেত্রী মহিমা চৌধুরি ব্যক্তিগত অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে করেন ববি মুখার্জিকে। শোনা যায় যে তাঁরা বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন পরিকল্পনা না করে মহিমার অন্তঃসত্ত্বা হোয়ার বিষয়টিকে চাপা দিতে। কিন্তু এই গুজবের কোনও ভিত্তি ছিল না কারণ বিয়ের দু'বছর পর মহিমা চৌধুরি তাঁর প্রথম কন্যার জন্ম দেন। মহিমা চৌধুরিকে শাহরুখ খানের সঙ্গে তাঁর প্রথম ছবি পরদেশে দেখা গিয়েছিল, বেশ কিছু সিনেমা করার পর মহিমা আচমকাই গ্ল্যামার ওয়ার্ল্ড থেকে সরে যান। তাঁর সঙ্গে ববির বিবাহ বিচ্ছেদ হয় ২০১৩ সালে।

সারিকা
সারিকা ও কমল হাসানের সম্পর্ক সেই সময় 'টক অফ দ্য টাউন' ছিল। তাঁরা লিভ ইন রিলেশনে থাকার সময়ই সারিকা অন্তঃসত্ত্বা হয়ে পড়েন এবং শ্রুতি হাসানের জন্ম দেন, যিনি বলিউডের একজন জনপ্রিয় অভিনেত্রী। শ্রুতির জন্মের দু'বছর পর এই যুগল বিয়ে করেন। বিয়ের ২ বছর পর সারিকা তাঁর দ্বিতীয় কন্যা অক্ষরার জন্ম দেন। ২০০৪ সালে কমল হাসান ও সারিকা আলাদা হয়ে যান।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications