করণের সঙ্গে মণীশের সম্পর্ক নিয়ে নয়া গুঞ্জন! এক ছবিকে কেন্দ্র করে বলিউডে নতুন বিতর্ক
করণ জোহরের সঙ্গে ডিজাইনার মণীশ মালহোত্রার বন্ধুত্বের কথা সকলেই জানেন। ইন্ডাস্ট্রিতে তাঁদের বন্ধুত্ব নিয়ে বেশ কিছু কানাঘুষও শোনা যায়। এবার এই সম্পর্ক ঘিরে উঠে আসছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য।
করণ জোহরের সঙ্গে ডিজাইনার মণীশ মালহোত্রার বন্ধুত্বের কথা সকলেই জানেন। ইন্ডাস্ট্রিতে তাঁদের বন্ধুত্ব নিয়ে বেশ কিছু কানাঘুষও শোনা যায়। এবার এই সম্পর্ক ঘিরে উঠে আসছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। সোশ্যাল মিডিয়ায় একটি ছবিকে কেন্দ্র করে এই সম্পর্ক ঘিরে বিতর্ক আরও জোরদার হয়েছে।

গত সপ্তাহেই ৪৬ বছর বয়স পার করেছেন পরিচালক তথা ইন্ডাস্ট্রির নামী পরিচালক করণ জোহর। তাঁর জন্মদিনে , করণের ঘনিষ্ঠদের মধ্যে নিমন্ত্রিত ছিলেন ডিজাইনার মণীশ মালহোত্রা। দুই ঘনিষ্ঠ বন্ধুর ছবি পোস্টও করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে কোনও এক ফলোয়ার কমেন্টে লেখেন 'আপনারা কিউটেস্ট কাপল'। সেই কমেন্টে 'লাইক' করেন মণীশ। ব্যাস! তারপর থেকেই শুরু হয়ে গিয়েছে নয়া গুঞ্জন। অনেকেই বলছেন ,এই কমেন্ট 'লাইক' করার মাধ্যমেই মণীশ কার্যত সম্পর্কের কথা স্বীকার করে নিয়েছেন।
A post shared by Manish Malhotra (@manishmalhotra05) on
তবে ছবি ঘিরে তৈরি হওয়া বিতর্কের জেরে ফের একবার শোরগোল পড়েছে বলিউডে। তবে এর আগেও বহুদিন ধরেই করণ ও মণীশ মালহোত্রার সম্পর্ক ঘিরে বেশ কিছু তথ্য উঠতে শুরু করেছে। বিভিন্ন অনুষ্ঠানে তাঁদের দুজনকে একসঙ্গে দেখতে পাওয়া যাচ্ছে। বহু পার্টিতেও করণ ও মণীশকে দেখা গিয়েছে একসঙ্গে। তবে সেটা নিখাদ বন্ধুত্ব নাকি বন্ধুত্বের চেয়ে গভীর কোনও বিষয় , তা নিয়ে প্রশ্ন রয়ে গিয়েছে।












Click it and Unblock the Notifications