দাদাসাহেব ফালকে মিঠুন চক্রবর্তীকে শুভেচ্ছা দেবের, কী লিখলেন কুণাল!

মিঠুন চক্রবর্তী দাদাসাহেব ফালকে সম্মান পাচ্ছেন। আজ সোমবার এই কথা কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে। এই সম্মান পাওয়ার কথায় তিনি প্রাথমিকভাবে বাকরুদ্ধ হয়েছিলেন। তাঁর এই সম্মান পাওয়ার ঘটনায় টলিউড উচ্ছ্বসিত। অভিনন্দন জানালেন টলিউড তারকা ও সাংসদ দেব।

তৃণমূলের তারকা সাংসদ দেব কুণাল ঘোষের নিশানায় থাকেন মাঝেমধ্যেই। মিঠুন চক্রবর্তীকে নিয়ে এর আগে প্রবল আক্রমণাত্মক হয়েছেন তিনি। মিঠুন ইস্যুতে দেবকে লাগাতার আক্রমণ করেছেন তিনি। এবার কী বলবেন কুণাল ঘোষ? সেই চর্চাও হচ্ছে।

dev and Mithun Chakraborty

দেব এদিন সোশ্যাল মিডিয়ার শুভেচ্ছা পোস্ট করেছেন। সাম্প্রতিক অতীতে মিঠুন চক্রবর্তীকে নিয়ে দেব 'প্রজাপতি' সিনেমা করেছিলেন। তৃণমূলের সঙ্গে অনেক আগেই সম্পর্ক ছিন্ন করেছিলেন মিঠুন। ২০২১ সাল থেকে তিনি বিজেপির ঘরের লোক৷ রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে প্রবল আক্রমণও করেছেন তিনি। সেই থেকে তৃণমূলেরও চক্ষুশূল মিঠুন।

যদিও দেব নিজে কখনওই মিঠুনকে আক্রমণ করেননি। মিঠুন তাঁর বাবার মতো। সুযোগ হলে তিনি পরেও ছবি করবেন মহাগুরুর সঙ্গে। এই কথাও দেব জানান। সেই প্রজাপতি সিনেমার দুটি ছবি এদিন দেব পোস্ট করলেন। যেখানে মিঠুন ও দেব একসঙ্গে রয়েছেন। দেব লিখেছেন, " কনগ্রাচুলেশন মিঠুনদা! এই পুরস্কারের জন্য তোমার থেকে যোগ্য আর কেউ ছিল না। অভিনয় জগতে তোমার অসামান্য অবদান সত্যিই অতুলনীয়৷ "

মিঠুন সম্পর্কে তিনি কখনওই খারাপ কথা বলতে পারবেন না।। অন্য যে দলে তিনি থাকুক না কেন! মিঠুন চক্রবর্তী সম্পর্কে কথা বলা সম্ভব নয়। অভিনেতা, গুরুজন হিসেবে মিঠুন চক্রবর্তীকে দেব বরাবর সম্মান করেন। রাজনৈতিক লড়াইয়ের বাইরে মিঠুন চক্রবর্তীকে দেখেন তিনি। এই কথা বরাবর দাবি করেছেন দেব।

তৃণমূল নেতা কুণাল ঘোষ মিঠুন চক্রবর্তীকে এদিন শুভেচ্ছা জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় কুণাল ঘোষ লিখেছেন, " দাদাসাহেব ফালকে মিঠুন চক্রবর্তী। শিল্পী মিঠুনদাকে অভিনন্দন। শুধু অনুরোধ, দীর্ঘ উপেক্ষার পর আপনার পদ্মশ্রীর জন্য প্রয়াত প্রণব মুখোপাধ্যায়ের চিঠি ও চেষ্টার দিনগুলো এবং সেই সঙ্গে মমতাদির আপনাকে রাজ্যসভায় পাঠিয়ে স্বীকৃতিদান ভুলে যাবেন না।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+