ম্যাডোনা থেকে শাহরুখ,কারা আমন্ত্রিত 'দীপবীর'-এর বিয়েতে! রাজকীয় আসর বসছে কোথায়

ইতিমধ্যেই দীপিকা ও রণবীর ঘোষণা করে দিয়েছেন তাঁদের বিয়ের তারিখ। দীপ-বীর এর বিয়ে নিয়ে উচ্ছ্বসিত বলিউড সহ তাঁদের ভক্তরাও। তবে এখনও জানা যায়নি, কোথায় বসতে চলেছে এই বিবাহ বাসর।

ইতিমধ্যেই দীপিকা ও রণবীর ঘোষণা করে দিয়েছেন তাঁদের বিয়ের তারিখ। দীপ-বীর এর বিয়ে নিয়ে উচ্ছ্বসিত বলিউড সহ তাঁদের ভক্তরাও। তবে এখনও জানা যায়নি, কোথায় বসতে চলেছে এই বিবাহ বাসর। কিন্তু, বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে ইতালির লেক কেমোতে বসতে চলেছে বিয়ের আসর। দীপিকা ও রণবীরের বিয়ের বাসর, থেকে আমন্ত্রিতদের নিয়ে উঠে আসছে একাধিক তথ্য। একনজরে চোখ বুলিয়ে নেওয়া যাক সেই সমস্ত তথ্য।

ইতালিতে বিয়ে!

ইতালিতে বিয়ে!

শোনা যাচ্ছে, ইতালির লেক কেমোতে বিবাহ বাসরে বসতে চলেছেন দীপিকা ও রণবীর। ওই আসরে ৩০ জন বিশিষ্ট অতিথি আমন্ত্রিত থাকছেন। যাঁদের মধ্যে থাকছেন বলিউড বাদশা শাহরুখ খান, থাকছেন রণবীরের বেস্টফ্রেন্ড অর্জুন কাপুর ও করণ জোহরের মতো তারকারা।

মোবাইল থাকবে না বাসরে!

মোবাইল থাকবে না বাসরে!

দীপিকা ও রণবীরের বিবাহ বাসরে কোনও মতেই মোবাইল নিয়ে ঢোকা নিষিদ্ধ। শোনা যাচ্চে নিমন্ত্রণ পত্রে তা স্পষ্ট করে দেওয়া হয়েছে। কোনও মতেই বিয়ের ফুটেজ যাতে বাইরে আসতে না পারে তার ব্য়বস্থা করা হয়েছে এই হাইপ্রোফাইল বিয়েতে।

এল্টন জন ও ম্যাডোনা আমন্ত্রিত

এল্টন জন ও ম্যাডোনা আমন্ত্রিত

শোনা যাচ্ছে, দীপিকা ও রণবীরের বিয়েতে আমন্ত্রিত এল্টন জন ও ম্যাডোনা । তবে, বিষয়টি নিয়ে মুখ খুলতে নারাজ দীপিকা, বা রণবীর কেউই।

রণবীরের বাড়িতে সারাই চলছে

রণবীরের বাড়িতে সারাই চলছে

রণবীর সিংয়ের বাড়িতে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সংস্কারের কাজ। তাঁর মুম্বইয়ের বান্দ্রার বাড়িতে চলছে কাজ। এক সপ্তাহের মধ্যেই এই কাজ সম্পন্ন হবে বলে জানা যাচ্ছে।

সিন্ধি মতে বিয়ে!

সিন্ধি মতে বিয়ে!

সূত্রের খবর ঠিকঠাক হলে, দীপিকা ও রণবীরের বিয়ে ঐতিহ্য মেনে সিদ্ধি মতে বিয়ে হবে তাঁদের। পাশাপাশি শোনা যাচ্ছেস, রণবীর ব্যাচেলার পার্টি দিত চলেছেন ওলার্ন্ডোতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+