শ্রেষ্ঠ ড্রামা হিসাবে আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ড পেল প্রথম ভারতীয় শো ‘‌দিল্লি ক্রাইম’‌

শ্রেষ্ঠ ড্রামা হিসাবে আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ড পেল প্রথম ভারতীয় শো ‘‌দিল্লি ক্রাইম’‌

২০১২ সালে হওয়া নির্ভয়া ধর্ষণ মামলার পরিপ্রেক্ষিতে তৈরি হওয়া ওয়েব সিরিজ '‌দিল্লি ক্রাইম’‌ শ্রেষ্ঠ ড্রামা সিরিজের খেতাব জিতে নিল ৪৮তম আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডে। এ বছর করোনা ভাইরাস মহামারির কারণে এটি ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। এই প্রথম ভারতীয় কোনও সিরিজ জায়গা করে নিল আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডে।

শ্রেষ্ঠ ড্রামা হিসাবে আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ড পেল প্রথম ভারতীয় শো ‘‌দিল্লি ক্রাইম’‌


আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ড তাদের টুইটারে এই খবরটি নিশ্চিত করে জানিয়েছে যে, '‌ড্রামা সিরিজের জন্য আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ড পেয়েছে দিল্লি ক্রাইম, যেটি প্রযোজনা করেছে গোল্ডেন কারাভান এবং নেটফ্লিক্সে এটি দেখানো হয়।’‌ ট্যাগ করা হয় ভারতকে।

চিত্রনাট্যকার–পরিচালক রিচি মেহতারসাতটি পর্বের দিল্লি ক্রাইম ওয়েব সিরিজে শেফালি শাহ ছিলেন প্রধান চরিত্রে। তিনি ডিসিপি বর্তিকা চতুর্বেদির চরিত্রে অভিনয় করেন এবং ২০১২ সালের ডিসেম্বরে দিল্লিতে হওয়া নৃশংস গণধর্ষণের তদন্তের নেতৃত্বে ছিলেন। তাঁর অসাধারণ চরিত্র সকলকে মুগ্ধ করে দিয়েছিল। শেফালি তাঁর ইনস্টাগ্রাম পেজে এই অ্যাওয়ার্ডের ঘোষণার ভিডিও পোস্ট করেন। ড্রামা সিরিজ ক্যাটাগরিতে এই শো পুরস্কার জেতার কথা ঘোষণা করার পর দারুণ আনন্দিত হন শেফালি। ভিডিওতে তাঁকে দেখা না গেলেও, তাঁকে বলতে শোনা গিয়েছে, '‌ওহ মাই গড’‌।

পরিচালক মেহতা এই পুরস্কার জয়ের কৃতিত্ব সব প্রযোজক, ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স, অভিনেতা–অভিনেত্রী সহ সব কলাকুশলীদের দিয়েছেন। তবে বিশেষভাবে তিনি শেফালি শাহের কথা উল্লেখ করতে ভোলেননি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+