অ্যাসিড হামলার শিকার কঙ্গনার বোন এবার দীপিকার লুক নিয়ে মুখ খুললেন
সপ্তাহের প্রথম দিন সোমবারই 'ছপাক' ছবির ফার্স্ট লুকে সকলকে তাজ্জব বানিয়ে দেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।
সপ্তাহের প্রথম দিন সোমবারই 'ছপাক' ছবির ফার্স্ট লুকে সকলকে তাজ্জব বানিয়ে দেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। অ্যাসিড আক্রান্ত লক্ষ্মী আগরওয়ালের বায়োপিকে অসামান্য মেক আপে ধরা দিয়েছেন বলিউডের অন্যতম গুণী অভিনেত্রী দীপিকা। তাঁর এই লুকের ছবি ভাইরাল হতেই বলিউড থেকে উঠে এসেছে প্রশংসা।
|
রঙ্গোলীর টুইট
কঙ্গনার রানাওয়াতের বোন রঙ্গোলী একটা সময় অ্যাসিড হামলার শিকার হন। আর একজন অ্যাসিড আক্রান্ত হিসাবে তিনি দীপিকার এই লুকের ভূয়সী প্রশংসা করেন।
— Alia Bhatt (@aliaa08) March 25, 2019 |
আলিয়া ভাট
দীপিকার প্রশংসা শোনা যায় আলিয়া ভাটের তরফেও। এদিন দীপিকাকে কুর্ণিশ জানিয়ে একটি টুইট করেন আলিয়া।
|
রাজকুমার রাও
'ছপাক'-এ দীপিকার লুক নিয়ে রীতিমত প্রশংসায় ভরিয়ে দিয়েছেন রাজকুমার রাও। দীপিকাকে এই নিয়ে টুইটও করেন তিনি।
|
পরিণীতি চোপড়া
দীপিকার 'ছপাক' ফিল্মের নয়া লুকের প্রশংসায় টুইট পরিণীতি চোপড়ারও। তিনিও দীপিকার লুকের প্রশংসায় পঞ্চমুখ।












Click it and Unblock the Notifications