'মেট গালা'-র রেড কার্পেট মাতালেন প্রিয়াঙ্কা-দীপিকা
একদিকে বলিউড মেতে রয়েছে সোনম কাপুরের বিয়ে নিয়ে। অন্যদিকে আন্তর্জাতিক স্তরে বলিউডের দুই প্রতিনিধি ফের একবার কেড়ে নিলেন খবরের শিরোনাম।
একদিকে বলিউড মেতে রয়েছে সোনম কাপুরের বিয়ে নিয়ে। অন্যদিকে আন্তর্জাতিক স্তরে বলিউডের দুই প্রতিনিধি ফের একবার কেড়ে নিলেন খবরের শিরোনাম। বলিউড তথা হলিউড ডিভা প্রিয়াঙ্কা চোপডা় এদিন অংশ নেন 'মেট গালা'-র রেড কার্পেট ইভেন্টে। শুধু তিনি একা নন, তাঁর সঙ্গে ইভেন্টে ছিলেন আরেক বলিউড তারকা দীপিকা পাড়ুকোন।


প্রিয়াঙ্কা ও দীপিকা দুজনকেই এদিন অসামান্য সুন্দরী লেগেছে। লালের দুটি ভিন্ন শেডের গাউনে এদিন ধরা দিয়েছেন দুই বলিউড তারকা অভিনেত্রী। এবছরে 'মেট গালা'-র আসরের থিম ছিল 'স্বর্গীয় পরী'। আর সেই মত সেজেছিলেন বলিউডের এই দুই তারকা অভিনেত্রী। ইভেন্টে র্যাল্ফ লরেনের ডিজাইন করা পোশাকে পরী অবতারে নিজেকে তুলে ধরেন প্রিয়াঙ্কা। কোয়ান্টিকো স্টার প্রিয়াঙ্কা এদিন স্ট্র্যাপলেস বার্গেন্ডি বেলভেট গাউনে মোহময়ী হয়ে উঠেছিলেন। মাথায় ছিল সোনালি মুকুট।

পিছিয়ে ছিলেন না 'পদ্মাবতী' দীপিকাও। থিম স্বর্গীয় পরীর বেস যেমন ইভেন্টির থিম ছিল , তেমনই এই ইভেন্টের অন্যতম অংশ হল সেবা। আর সেবার ভাবনাকে মাথায় রেখে সেজেছেন দীপিকা পাড়ুকোন। তিনি সেজেছিলেন নেপালী ডিজাইনার প্রবাল গুরুঙের নক্সা করা পোশাকে। লাল স্লিট গাউন আর স্কারলাট হিলে তিনি ঝড় তোলেন রেড কার্পেটে। এদিন টুইটারে এই দুই বলিউড ডিভার ছবি প্রকাশিত হতেই হইচই পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
-
সুপ্রতিম সরকার সহ বাংলার ৩ আইপিএসকে তামিলনাড়ুতেই ভোট পর্যবেক্ষক নিয়োগ, অবিলম্বে পৌঁছনোর নির্দেশ কমিশনের -
ফের ব্যাটে 'সৌরঝড়' সূর্যবংশীর, রাজস্থানের কাছে কুপোকাত কোহলির আরসিবি -
আর্টেমিস ২ অভিযানের সফল সমাপ্তি: ঐতিহাসিক চন্দ্রাভিযান শেষে পৃথিবীতে ফিরলেন মহাকাশচারীরা -
'বিজেপি সংখ্যাগরিষ্ঠতা হারালে ইউসিসি বিল বাতিল করবে তৃণমূল', হুঁশিয়ারি মমতার -
'আমেরিকা পূর্বশর্ত মানলে তাহলেই আলোচনা', ইসলামাবাদে পৌঁছেও কড়া বার্তা ইরানের প্রতিনিধিদের -
কেশিয়াড়ির সভা থেকে ইভিএম কারচুপির আশঙ্কা মমতার, বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ -
অনুপ্রবেশকারী ইস্যুতে শাহকে পাল্টা দিলেন অভিষেক, শেখ হাসিনার প্রসঙ্গ তুলে করলেন আক্রমণ -
আশা ভোঁসলে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি, কিংবদন্তি শিল্পীর দ্রুত আরোগ্য কামনায় ভক্তরা -
হরমুজ প্রণালী থেকে ইরানের মাইন অপসারণ শুরু মার্কিন নৌবাহিনীর -
ভোটদান বা ভোটে লড়া মৌলিক অধিকার নয়, এক রায়ে স্পষ্ট করে দিল সুপ্রিম কোর্ট -
ধ্রুপদী সঙ্গীত থেকে পপ, সব গানেই সাবলীল, কিংবদন্তি আশা ভোঁসলের আট দশকের স্বর্ণালি সঙ্গীত সফর একনজরে -
'অস্ত্র জোগালে ফল ভালো হবে না', ইরানের সঙ্গে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার মাঝেই চিনকে হুমকি দিয়ে বসলেন ট্রাম্প












Click it and Unblock the Notifications