রণবীর আলিয়ার বিয়েতে শুভেচ্ছা জানালেন দীপিকা, ক্যাট! কী বললেন তাঁরা
রণবীর আলিয়ার বিয়েতে শুভেচ্ছা জানালেন দীপিকা, ক্যাট! কী বললেন তাঁরা
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে গতকাল, বৃহস্পতিবার চার হাত এক হল রণবীর কাপুর ও আলিয়া ভাটের। তাঁদের বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই শুভেচ্ছা জানিয়েছে অনেক সেলিব্রিটি থেকে ভক্তরা। তারকা দম্পতিকে শুভেচ্ছার বার্তা দিয়েছেন দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফ।

সোশ্যাল মিডিয়ায় ক্যাটরিনা কাইফ সোশ্যাল মিডিয়ায় নবদম্পতির ছবি দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। লিখেছেন, ’তোমাদের দু’জনকেই অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তোমরা ভালো থাকো।' দীপিকা কমেন্ট করেন, 'দুজনেই আজীবন ভালবাসায়, আলোয় ও আনন্দে থেকো।'
কড়া নিরাপত্তার সঙ্গে তাঁদের বিয়ের আসর সাজানো হয়েছে। সেই সঙ্গে অতিথিদেরও কিন্তু কিছু বিধি মানতে হয়েছে বলে জানা গিয়েছে। তারকা দম্পতির বিয়েতে উপস্থিত থাকছেন শাহরুখ খান, করণ জোহর, মনীশ মালহোত্রা, বরুণ ধাওয়ান, আদিত্য রায় কাপুর, অর্জুন কাপুর-সহ অন্যান্য সেলেবসরা। তবে, অনেক অনুগামীরা তাঁদের বিয়ের ছবি দেখার জন্য মুখিয়ে আছেন। আবার অনেকে জানতে চাইছেন, বিয়ের পর দম্পতি হানিমুনে কোথায় যাচ্ছেন? তাঁদের বিয়েতে নাকি অতিথি লিস্টে আছেন ৫০জন নিমন্ত্রিত। দুই পরিবারের বিশেষ বন্ধু ও পরিবারের সদস্যরাই উপস্থিত ছিলেন তাঁদের বিয়েতে।
তাঁদের বিয়েতে শুভেচ্ছা জানাচ্ছেন অনেক অনুগামীরাই। আবার অনেক নেটিজেনরা বলছেন, নবদম্পতি যেন সুখে থাকেন।
বিয়ের মেনুতে কিন্তু নিরামিষ ও আমিষ দুধরনেরই আইটেম থাকছে। রয়েছে নানা ধরনের পরোটা, বিভিন্ন রকমের ডাল মাখানি, পনির টিক্কা, চাপাটি, ভিন্ন স্বাদের বিভিন্ন মিষ্টিও। তবে এখানেই শেষ নয়। থাকছে তন্দুরি চিকেন, নানা ধরনের মটন ও চিকেন কাবাব। সেই সঙ্গে থাকছে মটন ও চিকেনের নানান সুস্বাদু ডিশও। জানা গিয়েছে রাজধানী দিল্লি ও লখনউ থেকে বিশেষ শেফদের আনা হয়েছে। মেনু থেকে বাদ যাচ্ছে না নানান ফুড কাউন্টার। ভাবছেন কী! হ্যাঁ আরও আছে, সেই সঙ্গে থাকছে ইটালীয় খাবার, বাদ যাচ্ছে না মেক্সিকান ফুডও, মেনুতে থাকছে আফগানি খাবারও। এক কথায় পুরো রাজকীয় খাদ্য।
গতকাল, বৃহস্পতিবার ১৪ এপ্রিল, বৈশাখী'র পুণ্য তিথিতে রণবীর কাপুর ও আলিয়া ভাটের চারহাত এক করেন। নবদম্পতি সেজেছিলেন সব্যসাচীর সাদা-সোনালী রঙের পোশাকে। খুব সুন্দর লাগছিল তাঁদের। এক কথায় তাঁদের দিক থেকে চোখ ফেরানো দায় হয়ে পড়ছিল।












Click it and Unblock the Notifications