দশকের সবচেয়ে বড় ব্লকবাস্টার ছবি ‘দঙ্গল’, নয়া রেকর্ড আমিরের
দশকের সবচেয়ে বড় ব্লকবাস্টার ছবি ‘দঙ্গল’, নয়া রেকর্ড আমিরের
শুধু ভারতেই নয়, আমির খান অভিনীত 'দঙ্গল’–এর চর্চা দেশ ছাড়িয়ে চীনেও খ্যাতি অর্জন করেছে। সম্প্রতি ইয়াহু ইন্ডিয়ার রিপোর্টে প্রকাশিত হয়েছে, বিশ্বের বক্স অফিসে 'দঙ্গল’ দু’হাজার কোটি টাকা অতিক্রম করে গিয়েছে। এই দশকে যা সবচেয়ে বড়ো ব্লকব্লাস্টার বলে মনে করা হচ্ছে। নীতেশ তিওয়ারি পরিচালিত দুই বোনের বক্সিং ও তাঁদের প্রশিক্ষক বাবার গল্প নিয়েই তৈরি হয়েছিল এই ছবিটি। যেটি সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত। 'দঙ্গল’–এর পর দ্বিতীয় ব্লকবাস্টার ছবি সলমন খান অভিনীত 'বজরঙ্গি ভাইজান’ এবং তৃতীয় স্থানে রয়েছে ফের আমির খান অভিনীত ও রাজকুমার হিরানি পরিচালিত ২০১৪ সালের ছবি 'পিকে’।

ইয়াহু ইন্ডিয়ার রিভিউ রিপোর্টে শীর্ষ ১০ ব্লকবাস্টার ছবিগুলির মধ্যে রয়েছে সুলতান, টাইগার জিন্দা হ্যয়, ধুম ৩, সঞ্জু, ওয়ার, চেন্নাই এক্সপ্রেস ও দাবাং। ভারতে গণ্ডি ছাড়িয়ে 'দঙ্গল’ চীনা দর্শকদের কাছেও যথেষ্ট প্রশংসা অর্জন করেছে। চীনের সিনেমার ইতিহাসে ৩৩নম্বর জায়গায় রয়েছে এই ছবিটি, যা ১ বিলিয়ন আরএমবির ব্যবসা করেছে। চীনের জনপ্রিয় সিনেমার টিকিট কাটার ওয়েবসাইট মাওয়ান জানিয়েছে, 'দঙ্গল’ এক বিলিয়ন আরএমবি ওপরে ব্যবসা করেছে। চীনের সিনেমার ইতিহাসে এই ছবি ৩৩ নম্বর জায়গায় আছে, এক্সক্লুসিভ ক্লাবের অন্তর্ভুক্ত করা হয়েছে এই ছবিটিকে। বেশ কিছু বছর ধরে চীনে ভারতীয় ছবি প্রচারের সংস্থা স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স–এর অংশীদার প্রসাদ শেট্টি বলেন, 'ভারতীয় সিনেমার এটি একটি অবিশ্বাস্য সাফল্য এবং চীনে দঙ্গল সুপারহিট ভারতীয় সিনেমা হিসাবে পরিচিত।’
২০১৮ সালের ৫ মে এই 'দঙ্গল’ ছবিটি মুক্তি পায়। তারপর থেকেই এটি ভারতে হিট ছবির তালিকাতে ছিল। মঙ্গলবার চীনে 'দঙ্গল’ দ্বিতীয় স্থানে ছিল। প্রথন স্থানে রয়েছে হলিউডের 'পিরাটেস অফ দ্য ক্যারিবিয়ান ৫’। শেট্টি জানান, এখনও এই ছবিটি ন’হাজার প্রেক্ষাগৃহে চলছে। চীনে 'দঙ্গল’–এর সাফল্য ভারতীয় সিনেমার ক্ষেত্রে যেন প্যানাডোরার বক্স খুলে গিয়েছে। চীনের বক্স অফিসে সাফল্য পাওয়া মানে বিশ্বের সবচেয়ে বেশি রাজস্ব এখান থেকে পাওয়া যাবে।
-
কমিশনের নজিরবিহীন পদক্ষেপ! চিকিৎসকরাও এবার ভোটের ডিউটিতে, চাকরিহারা শিক্ষকদের নিষেধাজ্ঞা, কড়া নির্দেশ EC-র -
মর্মান্তিক দুর্ঘটনা! ফেরিঘাট থেকে সোজা পদ্মায় তলিয়ে গেল যাত্রীবোঝাই বাস, মৃত ১৮, নিখোঁজ বহু -
লোকসভায় বাড়তে পারে আসন সংখ্যা! কোন রাজ্যে কত হতে পারে আসন, বাংলার আসন বেড়ে হতে পারে কত? জানুন একনজরে -
'আবারও লকডাউন করে সবাইকে লাইনে দাঁড় করাবে', মোদী সরকারকে তোপ মমতার, কী বললেন? -
কলকাতায় গভীর রাতে গুলির তাণ্ডব, ছাদে গুলি লেগে মৃত ১ -
ভোটের আগে বড় চাল! তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট আনছেন অমিত শাহ, কবে প্রকাশ? ঘরে ঘরে পৌঁছে দেবেন বিজেপি কর্মীরা -
বিবেচনাধীন ভোটারদের মধ্যে কতজনের নিষ্পত্তি? নতুন করে বাদই বা গেল কতজনের নাম? কী জানাল কমিশন -
বড় সিদ্ধান্ত EC-র! প্রিসাইডিং থেকে মাইক্রো অবজার্ভার, ভাতা বাড়ল সব স্তরের কর্মীদের, কোন পদে কত? জেনে নিন -
প্রচার ঘিরে রণক্ষেত্র বাসন্তী! বিজেপি কর্মীদের উপর আক্রমণ, আহত পুলিশকর্মীরাও, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আটক ৮ -
ভারতের জন্য হরমুজ খুলে দিল ইরান, বন্ধুত্বপূর্ণ ৫টি দেশের ওপর অবরোধ থাকবে না -
ভোটের আগে কড়া নজরদারি, কোচবিহারে নাকা চেকিংয়ে ধরা পড়ল বিপুল পরিমাণ নগদ টাকা -
পাকিস্তানের মত 'দালাল দেশ' ভারত নয়, ইরান-আমেরিকা সংঘর্ষে মধ্যস্থতা নিয়ে কড়া সমালোচনা জয়শঙ্করের












Click it and Unblock the Notifications