সাধুদের কেন গিটারের সঙ্গে নাচতে দেখানো হল!'দাবাং ৩' নিয়ে নয়া বিতর্ক, জবাব দিলেন সলমন
'দাবাং ৩' ছবির ট্রেলার ইতিমধ্যেই মুক্তি পেয়েছে। সলমন ভক্তরা আপাতত খ্রিষ্টমাস -ধমাকার অপেক্ষায় রয়েছেন। আর ডিসেম্বরে মুক্তি পাওয়ার আগে ইতিমধ্যেই একাধিক বিতর্কে মধ্যে পড়ে গিয়েছে বলিউড 'সুলতান' সলমনের ছবিটি ।

টুইটার খুললে ইতিমধ্যেই দেখা যাচ্ছে, 'বয়কট দাবাং' হ্যাশট্যাগ। আর এর নেপথ্যে রয়েছে 'দাবাং ৩' ছবিতে 'হুড় হুড় দাবাং' গানটি। সেই গানে দেখানো হয়েছে, গেরুয়া বসন পরে সাধুরা গিটারের সঙ্গে নাচছেন। আর এতেই আপত্তি তুলেছেন নেটিজেনরা।
যদিও গোটা বিতর্ক নিয়ে সেভাবে চিন্তিত নয় বলে জানিয়েছেন সলমন খান। দাবাং স্টারের দাবি, '২ মিনিটের খ্যাতি পেতে মানুষ এখন মরিয়া'। আর তার জন্যই ফিল্মটি নিয়ে এত বিতর্ক। সলমন জানান, বিতর্ক যত হবে তত তা নিয়ে প্রচার হবে। আর প্রচার ফিল্মটিকে সাহায্য করবে । প্রসঙ্গত, আগামী ২০ ডিসেম্বর মুক্তি পাচ্ছে 'দাবাং ৩'।












Click it and Unblock the Notifications