ঋতুপর্ণার হাজিরা ইডির দফতরে! রোজভ্যালিকাণ্ডে তলব

রোজভ্যালি কাণ্ডে ঋতুপর্ণা সেনগুপ্তকে আগেই চিঠি পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর সেই তলবের জেরেই এদিন কলকাতায় ইডির দফতরে পৌঁছন ঋতুপর্ণা

রোজভ্যালি কাণ্ডে ঋতুপর্ণা সেনগুপ্তকে আগেই চিঠি পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর সেই তলবের জেরেই এদিন কলকাতায় ইডির দফতরে পৌঁছন ঋতুপর্ণা সেনগুপ্ত।

রোজভ্যালিকাণ্ডে ইডির দফতরে ঋতুপর্ণা সেনগুপ্ত

গত সপ্তাহে ঋতুপর্ণা সেনগুপ্ত এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে তলব করে ইডি। এর পরেই আজ ইডি দফতরে আসেন ঋতুপর্ণা চট্টোপাধ্যায়। ইডি সূত্রে খবর এই দুজন অভিনেতা এবং অভিনেত্রী রোজভ্যালির বিজ্ঞাপনের সাথে যুক্ত ছিলেন সেই সময় ৭ কোটি টাকা আর্থিক লেনদেন সম্পর্কে জানতে তাদের তলব করা হয়। আজ সেই তদন্তের স্বার্থে ইডি দফতরে আসেন ঋতুপর্ণা সেনগুপ্ত। যদিও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে, ঋতুপর্ণা জানিয়ে দেন তদন্তকারীদের সঙ্গে কথা বলার পরই তিনি এই বিষয়ে মুক খুলবেন। পাশাপাশি অভিনেত্রী জানান, তিনি নন, তাঁর পরিচালিত সংস্থাকে চিঠি পাঠিয়েছে ইডি।

প্রসঙ্গত, রোজভ্যালি কর্তা গৌতম কুণ্ডুর সহ্গে সংশোধনাগারে গিয়ে কথ বলেন ইডির তদন্তকারী অফিসাররা। তারপরই উঠে আসে ঋতুপর্ণা সেনগুপ্ত ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নাম। আর তার জেরেই এদিনের তলব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+